1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
স্বল্প সময় ও পুঁজির মাধ্যমে হতদরিদ্র সুমা’র ভাগ্য পরিবর্তনের গল্প খুলনায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত খুলনার নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় ইরানে মার্কিন ‘ইউরেনিয়াম চুরি’র চেষ্টা ও অভিযান ব্যর্থের দাবি তেহরানের জাতীয় সংসদে ৭টি বিল পাস, নতুন উত্থাপন ৪টি প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-রাষ্ট্রপতি পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন খুলনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক শার্শায় পিআইও রঞ্জুর বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

সমঝোতা হলে ফেব্রুয়ারিতেই নির্বাচন-প্রধান উপদেষ্টা

  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের সভায় তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ভবিষ্যতে স্বৈরাচারী শাসন যাতে ফিরে না আসে সেজন্য প্রয়োজনীয় সংস্কার করা হচ্ছে। এই সংস্কার কার্যক্রম স্বৈরশাসনের সব পথ রুদ্ধ করবে বলেও তিনি উল্লেখ করেন।

বিকেল ৩টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা। সেখানে “জুলাই জাতীয় সনদ ২০২৫” বাস্তবায়নের নানা দিক নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা সভা থেকে বের হওয়ার পর রাজনৈতিক নেতাদের সঙ্গে কমিশনের আলোচনা চলতে থাকে। বৈঠক শেষে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ সংবাদমাধ্যমকে ব্রিফ করবেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট