1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সর্বশেষ :
বাল্যবিবাহ রোধে খুলনা বিভাগীয় কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে অবৈধ চিংড়ি রেণু জব্দ কুতু্বদিয়ায় ডাকাতের কবল থেকে ৪ শ্রমিককে উদ্ধার করেছে কোস্টগার্ড এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি যুবক আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট লিয়ামিন জেরুয়ালের মৃত্যু ইরানের পক্ষে যুদ্ধের ঘোষণা রাশিয়ার চেচেন আর্মি স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন-সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছায় অবৈধভাবে তেল মজুদ: ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার তেল জব্দ পাইকগাছায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন পেল ৩৭ প্রতিষ্ঠান

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭২ বার পড়া হয়েছে

ডেস্ক:: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ রপ্তানির জন্য ৩৭টি প্রতিষ্ঠানকে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত এই অনুমতির মেয়াদ থাকবে।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এস.এইচ.এম. মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত এক আদেশে এসব তথ্য জানানো হয়েছে।

সরকার ইলিশ রপ্তানির ক্ষেত্রে কিছু শর্ত দিয়েছে—

১. রপ্তানি নীতি ২০২৪-২৭ এর বিধি-বিধান অবশ্যই মেনে চলতে হবে।
২. অনুমতির মেয়াদ ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।

৩. শুল্ক কর্তৃপক্ষ রপ্তানিযোগ্য পণ্যের সঠিক পরীক্ষা-নিরীক্ষা করবে।

৪. পরবর্তী আবেদনের সময় আগের অনুমোদিত পরিমাণের প্রকৃত রপ্তানি সংক্রান্ত সব প্রমাণপত্র জমা দিতে হবে।
৫. অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ রপ্তানি করা যাবে না।
৬. প্রতিটি চালান রপ্তানির সময় শুল্ক কর্তৃপক্ষ ‘ASYCUDA World System’ পরীক্ষা করে অনুমোদিত পরিমাণের অতিরিক্ত পণ্য রপ্তানি হচ্ছে না, তা নিশ্চিত করবে।
৭. এই অনুমতি হস্তান্তরযোগ্য নয়। অনুমোদিত রপ্তানিকারক নিজে রপ্তানি না করে কোনো উপ-ঠিকাদারকে কাজ দিতে পারবেন না।
৮. সরকার প্রয়োজনে যেকোনো সময় এই রপ্তানি অনুমতি বাতিল করতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট