রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চিতলমারী মেইন রোড বাজার ব্যবসায়ী কমিটি গঠন

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৯৯ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারী উপজেলা মেইন রোড বাজার ব্যবসায়ী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৩০ নভেম্বর) রাত ৯ টায় উপজেলা পরিষদ হলরুমে এ কমিটি হয়। বাজারের সিনিয়র ব্যবসায়ী মোঃ ফজল আলী খানের সভাপতিত্বে উপস্থিত ব্যবসায়ীদের সম্মতিক্রমে কমিটিতে ব্যবসায়ী মোঃ নিয়ামত আলী খানকে সভাপতি ও মোঃ জাহাঙ্গীর আলম মুন্সিকে সাধারন সম্পাদক করা হয়।
এ ছাড়া উক্ত কমিটিতে মোঃ সোহরাব হোসেনকে সহ-সভাপতি, মোঃ রফিকুল ইসলামকে যুগ্ম-সম্পাদক, শ্যামল দাসকে সাংগঠনিক সম্পাদক, মোঃ মেরাজ খানকে কোষাধ্যক্ষ, খান জাহিদুরকে দপ্তর সম্পাদক, মোঃ জাহাঙ্গীর শেখ, মোঃ রিয়াদ মুন্সি ও মোঃ মিলু খলিফাকে নির্বাহী সদস্য করা হয়েছে। এই বাজারে ১৬০ জন ব্যবসায়ী সদস্য রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews