শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮

  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে আঘাত হানা ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৮ জনে পৌঁছেছে। শনিবার ভোরে ঘটা এই দুর্যোগে বহু লোক আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা (বিএনপিবি)।

স্থানীয় সময় শনিবার সকাল আনুমানিক ৫টার দিকে ভূপৃষ্ঠের প্রায় ১৫ কিলোমিটার গভীরে এই শক্তিশালী কম্পনটি সৃষ্টি হয়। প্রধান ভূমিকম্পের পর ৬.১ মাত্রার একটি আফটারশকসহ বেশ কয়েকটি শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়।

ভূমিকম্পের পরপরই উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। তবে সমুদ্রে কোনো অস্বাভাবিক পরিস্থিতি দেখা না দেওয়ায় প্রায় তিন ঘণ্টা পর সেই সতর্কতা তুলে নেওয়া হয়। অবশ্য আতঙ্কে প্রায় দুই হাজার অধিবাসী উঁচু পাহাড়ি এলাকায় আশ্রয় নিয়েছেন।

ইস্ট নুসা টেঙ্গারা প্রদেশের গভর্নর ইমানুয়েল মেলকিয়াডেস লাকা লেনা জানান, ঘরবাড়ি ধসে বহু মানুষ ঘুমন্ত অবস্থাতেই প্রাণ হারিয়েছেন।

ভূমিকম্পের তীব্রতায় মৌমেরে বন্দরের প্রধান টার্মিনাল ভবনের কংক্রিটের কাঠামো ভেঙে যাত্রীদের ওপর পড়ে। একই সঙ্গে জাহাজে ওঠানামার সিঁড়ি ভেঙে কয়েকজন সমুদ্রে পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

বিএনপিবি সূত্রে জানা গেছে, এই প্রাকৃতিক দুর্যোগে অর্ধশতাধিক বাড়িঘর ছাড়াও একাধিক হাসপাতাল, উপাসনালয় ও সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে মঙ্গরাই জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বর্তমানে দুর্ঘটনাকবলিত স্থানগুলোতে দ্রুত উদ্ধার তৎপরতা চলছে এবং আহতদের চিকিৎসাসেবা ও ত্রাণ সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। উল্লেখ্য, একাধিক টেকটোনিক প্লেটের সীমানায় অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়ায় প্রায়ই মারাত্মক ভূমিকম্প ও আগ্নেয়গিরির তৎপরতা দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews