1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
‘দাম্ভিক’ ইসরায়েল-আমেরিকাকে মাটিতে টেনে নামাচ্ছে ইরান ইরানকে মস্কোর ‘বিশ্বস্ত বন্ধু’ বলে পাশে থাকার অঙ্গীকার পুতিনের ইসরায়েলে একদিনে রেকর্ড ৫৫ হামলা হিজবুল্লাহর রাজধানীসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত পাইকগাছায় আন্তর্জাতিক বন দিবস পালিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত ব্লুমবার্গ,ইরান যুদ্ধে ১৬ সামরিক বিমান হারাল যুক্তরাষ্ট্র ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

ক্রিকেট হেরে গেছে, এই নোংরামির অংশ হতে চাই না-তামিম ইকবাল

  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৪৪৩ বার পড়া হয়েছে

ডেস্ক:: আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর ক্রিকেটার তামিম ইকবাল সাংবাদিকদের কোনো প্রশ্ন নেননি।

তিনি বলেছেন, ‘এ নির্বাচন কালো দাগ হয়ে গেল। এটাকে আসলে কোনো দিক থেকেই ইলেকশন বলা যাবে না।’

তিনি বলেন, ‘এ নোংরামির সঙ্গে আমরা কোনোভাবেই পার্ট রাখতে পারি না। বাংলাদেশ ক্রিকেটের ফ্যানরা এটা ডিজার্ভ করে না। অনেকে অনেকভাবে মনোনয়ন প্রত্যাহার করছেন। যদি ১৫ জনও হয়ে থাকে, এটা গুরুত্বপূর্ণ নম্বর, অলমোস্ট ৫০ শতাংশ।’

তামিম ইকবাল আরও বলেন, ‘এটা স্পষ্ট, কারা কী ধরনের বলপ্রয়োগ করেছে, কীভাবে করেছে। অনেকে অনেকভাবে জিততে পারেন, কিন্তু আমি বলব ক্রিকেট হেরে গেছে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আপনারা বলেন, ক্রিকেটের ফিক্সিং বন্ধ করতে হবে। কিন্তু সবার আগে প্রয়োজন, নির্বাচনের ফিক্সিং বন্ধ করা।’

তিনি বলেন, ‘এটা নিয়ে কোনো এক সময় বিস্তারিত কথা বলব। যারা বোর্ডে আছেন, তারা যদি এভাবে নির্বাচন করতে চান, করতে পারেন; জিততেও পারেন। কিন্তু আজ শতভাগ বাংলাদেশ হেরে গেছে।’

বুধবার দুপুর ১২টা পর্যন্ত বিসিবি নির্বাচনের পরিচালক পদের জন্য প্রার্থীতা বাতিলের শেষ সময় ছিল। এ সময়ের মধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তিনি। নানা ধরনের বিতর্ক আর সরকার-বিএনপির পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দেশসেরা এ ওপেনার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট