1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিহারে রোজা অবস্থায় মুসলিম নারীকে খুঁটিতে বেঁধে গণপিটুনিতে হত্যা ট্রাম্পকে চিঠি ,আমাদের অঞ্চলকে যুদ্ধক্ষেত্রে বানানোর অধিকার আপনাকে কে দিয়েছে? ট্রাম্পের আত্মসমর্পণের দাবি উড়িয়ে পেজেশকিয়ানের ‘প্রতিরোধের শপথ’ এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে-প্রধানমন্ত্রী সব প্রস্তুতি সম্পন্ন, সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি-তথ্যমন্ত্রী দারিদ্র্য বিমোচনে যুগান্তকারী ভূমিকা রাখতে পারে জাকাত-প্রধানমন্ত্রী সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক মিয়ানমারে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের চোরাচালান রোধে কোস্টগার্ডের টহল চিতলমারীতে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় হালিমা বাগেরহাটে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নৌবাহিনী কোস্টগার্ডের অভিযানে বন্দী থাকা নারী শিশুসহ উদ্ধার ৮

  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

মনির হোসেন:: টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ৮ জনকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (১ অক্টোবর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ কিছু সংখ্যক ব্যক্তিকে টেকনাফের বাহারছড়ার গহিন পাহাড়ে বন্দি করে রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, গত ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৫ টা হতে সন্ধ্যা ৭ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড এবং নৌবাহিনী কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা টেকনাফের বাহারছড়া জুম্মা পাড়া পাহাড় সংলগ্ন এলাকায় পাচারকারীদের গোপন আস্তানা হতে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ৮ জন ব্যক্তিকে উদ্ধার করে।

অভিযান চলাকালীন যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের আটকের নিমিত্তে নৌ বাহিনী ও কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে। তিনি আরও বলেন, মানব পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড এধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট