1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
ইরানে মার্কিন ‘ইউরেনিয়াম চুরি’র চেষ্টা ও অভিযান ব্যর্থের দাবি তেহরানের জাতীয় সংসদে ৭টি বিল পাস, নতুন উত্থাপন ৪টি প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-রাষ্ট্রপতি পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন খুলনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক শার্শায় পিআইও রঞ্জুর বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় ইউএনও’র অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে কোস্টগার্ডের যৌথ অভিযানে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫

বাংলাদেশ রেলওয়েকে ২০টি মিটারগেজ ইঞ্জিনের অনুদান দিচ্ছে চীন

  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

ডেস্ক:: চীন থেকে ২০টি মিটারগেজ ইঞ্জিন সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। দেড় হাজার কোটি টাকার বেশি মূল্যের এসব ইঞ্জিন পুরোপুরি বিনা পয়সায় বা অনুদান হিসেবে দেবে চীন। এ লক্ষ্যে একটি প্রকল্প প্রস্তাব তৈরি করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী দুই বছরের মধ্যে চীনের অনুদানের ইঞ্জিন পাওয়ার প্রত্যাশা করছে রেলওয়ে।

নাটোরে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নাটোরে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রেলওয়ে সূত্র জানায়, বর্তমানে মিটারগেজ ইঞ্জিনের সংকট চরমে। প্রতিদিনই যাত্রী ও মালবাহী ট্রেনের একাধিক যাত্রা বাতিল করতে হচ্ছে। শুধু গত জুন মাসেই পূর্বাঞ্চলে লোকাল, মেইল, কমিউটার ও মালবাহী মিলিয়ে ৪৩৫টি ট্রেন চলাচল বাতিল হয়। ইঞ্জিনের অভাবে চট্টগ্রাম বন্দরে এক হাজারের বেশি কনটেইনার আটকে আছে।

বর্তমানে রেলে যুক্তরাষ্ট্র, জার্মানি, কোরিয়া, ভারতসহ নয়টি দেশের ইঞ্জিন রয়েছে। চীন থেকে ইঞ্জিন আমদানি হয়নি। তবে দেশটি থেকে কয়েক দফায় কোচ আমদানি করা হয়েছে। অনুদানের ইঞ্জিন এলে দশম দেশ হিসেবে রেলের ইঞ্জিনের নির্মাতা হিসেবে চীনের নাম উঠবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট