1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মুস্তাফিজ সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না-প্রধান উপদেষ্টা আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক এবারের নির্বাচনে ভোটাররা আগামীর নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে-প্রধান তথ্য অফিসার জনগণ দুর্নীতি আর লুটপাট ও দুঃশাসনের রাজনীতি চায় না-মাও. আজিজুর রহমান কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে—মাও: আবুল কালাম আজাদ চট্রগ্রামে কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ২ পাইকগাছা-কয়রায় জেলা ওলামা দলের ধানের শীষের জনসংযোগ ও লিফলেট বিতরণ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ অবদান রেখেছিলেন ফাদার রিগন জাহানারার করা দুই অভিযোগের সত্যতা মিলেছে

নিয়ন্ত্রণে আসেনি শাহজালালের কার্গো ভিলেজের আগুন

  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

ডেস্ক:: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এখনো ঘটনাস্থল থেকে উঠছে কালো ধোঁয়ার কুণ্ডলী। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের মোট ৩৬টি ইউনিট বর্তমানে কাজ করছে।

শনিবার দুপুর আড়াইটার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ৩ ঘণ্টা পার হলেও এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তাহলা বিন জসিম জানিয়েছেন, বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এদিকে, আগুন নেভাতে গিয়ে আনসারের ১৫ জন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেৃন আনসার ও ভিডিপির গণসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান।

তিনি জানান, এখন পর্যন্ত ঘটনাস্থলে আমাদের এক হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ১৫ জন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে ৮ জনকে সিএমএইচে ভর্তি করা হয়েছে।

এর আগে, দুপুর ২টা ৩০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে আরও ইউনিট যোগ হয়ে এখন মোট ৩৬টি ইউনিট কাজ করছে বলেও জানান তিনি।

পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট, নৌবাহিনী ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বিজিবির ২ প্লাটুন সদস্য।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট