1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
ইরানে মার্কিন ‘ইউরেনিয়াম চুরি’র চেষ্টা ও অভিযান ব্যর্থের দাবি তেহরানের জাতীয় সংসদে ৭টি বিল পাস, নতুন উত্থাপন ৪টি প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-রাষ্ট্রপতি পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন খুলনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক শার্শায় পিআইও রঞ্জুর বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় ইউএনও’র অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে কোস্টগার্ডের যৌথ অভিযানে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫

অগ্নিকাণ্ড নাশকতা কি না তদন্তের পর বলা যাবে-স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৩৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: দেশে কয়েক দিনের মধ্যে বড় ধরনের একাধিক আগুনের ঘটনাকে অনেকেই নাশকতা হিসেবে আশঙ্কা করছেন। এ বিষয়ে তদন্ত চলছে এবং তদন্তের পরই সিদ্ধান্তে আসা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার সচিবালয়ে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সভার আলোচনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকে আমাদের অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে, বিশেষ করে সম্প্রতি কয়েকটি আগুনের দুর্ঘটনা ঘটেছে, এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

সাংবাদিকদের প্রশ্ন, এসব অগ্নিকাণ্ড নাশকতা কি না, জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তের আগে এখনই কিছু বলা যাবে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, যারা রেমিট্যান্সযোদ্ধা তাদের বিষয়ে আলাপ হয়েছে। এখন থেকে রেমিট্যান্সযোদ্ধাদেরকেও সাধারণের মতো পাসপোর্ট ফি দিতে হবে। পাসপোর্ট ফি সবার জন্য সমান রাখা হবে।

তিনি বলেন, আমরা সবসময় রেমিট্যান্সযোদ্ধা বলি, কিন্তু যে সম্মান তারা পাওয়ার যোগ্য তা অনেক ক্ষেত্রে পাই না। এজন্য আপাতত তাদের পাসপোর্টের ফি কমানো হবে।

কতটুকু কমানো হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে আলোচনা করে কতটুকু কমানো যায়, তা নির্ধারণ করা হবে। এছাড়া যেহেতু তারা বিমানে ভ্রমণ করে, বিমানে এবং বিমানবন্দরে সেবার মান উন্নয়নে কাজ করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী ডিসেম্বরের মধ্যে প্রবাসীদেরও ই-পাসপোর্ট করে দেওয়া হবে। ইতিমধ্যেই ই-গেট ইনস্টল হয়ে গেছে এবং দুই-চার দিনের মধ্যে ই-পাসপোর্ট কার্যকর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট