1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
ইরানে মার্কিন ‘ইউরেনিয়াম চুরি’র চেষ্টা ও অভিযান ব্যর্থের দাবি তেহরানের জাতীয় সংসদে ৭টি বিল পাস, নতুন উত্থাপন ৪টি প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-রাষ্ট্রপতি পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন খুলনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক শার্শায় পিআইও রঞ্জুর বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় ইউএনও’র অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে কোস্টগার্ডের যৌথ অভিযানে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫

ভারতের সঙ্গে চুক্তি বাতিলের তথ্য সঠিক নয়-পররাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৮১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: ভারতের সঙ্গে যেসব চুক্তি হয়েছে সেগুলোর ‘অধিকাংশের অস্তিত্বই নেই’ বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দেশটির সঙ্গে চুক্তি বাতিলে যে তথ্য ছড়িয়েছে তাও ‘সঠিক নয়’ বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

সম্প্রতি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে ভারতের সঙ্গে ‘বাতিল হওয়া’ চুক্তির একটি তালিকা প্রকাশ করা হয়। ওই পোস্টে দাবি করা হয়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরই চুক্তিগুলোর বিষয়ে সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারতের সঙ্গে চুক্তি বাতিলের তথ্য সঠিক নয়, অধিকাংশের অস্তিত্বই নেই।’

তিনি বলেন, ‘ফেনীর পানি বন্টন নিয়ে কোনো চুক্তি নেই, স্থানীয় সরকার উপদেষ্টা কারও তথ্য রিপোস্ট করেছেন, না করলেও পারতেন।’

তিনি আরও বলেন, ‘ভারতের সঙ্গে বেশির ভাগ প্রকল্প বা চুক্তির কোনো অস্তিত্বই নেই।’

তবে তৌহিদ হোসেন বলেন, ‘একটা চুক্তি বাতিল করা হয়েছে। আদানির চুক্তির পর্যালোচনা চলছে।’

‘ভারতীয় অর্থনৈতিক অঞ্চল মিরসরাই ও মোংলা আইইজেড বাতিলের বিষয়টি পর্যালোচনা চলছে আর বাতিল হয়েছে ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসইর সঙ্গে টাগবোট চুক্তি’, যোগ করেন তিনি।

এ সময় রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশি নাগরিকের অংশগ্রহণের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কোনো বাংলাদেশিকেই রাশিয়া বা ইউক্রেনের পক্ষে যুদ্ধে যোগ দেওয়ার অনুমতি দেয়নি সরকার।’

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চিঠি প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘সবারই উচিত নিজ নিজ কাজ করা, সরকারকে অনেক কিছু চিন্তা করে কাজ করতে হয়।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট