1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মুস্তাফিজ সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না-প্রধান উপদেষ্টা আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক এবারের নির্বাচনে ভোটাররা আগামীর নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে-প্রধান তথ্য অফিসার জনগণ দুর্নীতি আর লুটপাট ও দুঃশাসনের রাজনীতি চায় না-মাও. আজিজুর রহমান কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে—মাও: আবুল কালাম আজাদ চট্রগ্রামে কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ২ পাইকগাছা-কয়রায় জেলা ওলামা দলের ধানের শীষের জনসংযোগ ও লিফলেট বিতরণ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ অবদান রেখেছিলেন ফাদার রিগন জাহানারার করা দুই অভিযোগের সত্যতা মিলেছে

উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

বাসস:: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অন্তর্বর্তী সরকারের গত এক মাসের কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়। এ ছাড়া আগামীতে অগ্রাধিকারভিত্তিতে করণীয় নিয়েও আলোচনা করেন উপদেষ্টারা। বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক হয়। বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই বৈঠক চলে। তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সোমবার (২৭ অক্টোবর) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সরকারের এক বিবৃতির বরাতে জানান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে এবং উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট