1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানে মার্কিন ‘ইউরেনিয়াম চুরি’র চেষ্টা ও অভিযান ব্যর্থের দাবি তেহরানের জাতীয় সংসদে ৭টি বিল পাস, নতুন উত্থাপন ৪টি প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-রাষ্ট্রপতি পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন খুলনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক শার্শায় পিআইও রঞ্জুর বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় ইউএনও’র অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে কোস্টগার্ডের যৌথ অভিযানে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫

সারদা পুলিশ একাডেমি থেকে পালিয়েছেন ডিআইজি এহসানুল

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: পুলিশের ডিআইজি একেএম এহসানুল হক কর্মরত অবস্থায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে পালিয়ে গেছেন।

বুধবার থেকে রাজশাহীর সারদায় অবস্থিত পুলিশ একাডেমিতে আর অফিস করছেন না এহসানুল হক।

পুলিশ একাডেমির পুলিশ সুপার (এডমিন অ্যান্ড লজিস্টিক) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গ্রেপ্তার এড়াতেই তিনি রহস্যজনকভাবে পুলিশ একাডেমি থেকে উধাও হয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

সাইফুল ইসলাম বলেন, ডিআইজি এহসানুল হক পুলিশ একাডেমির অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক শাখার দায়িত্বে ছিলেন। তবে বুধবার থেকে কোনো ধরনের ছুটি ছাড়াই তিনি অফিসে অনুপস্থিত। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকলে সরকারের নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, বিসিএস ২০তম ব্যাচের কর্মকর্তা এহসানুল হক। তার বিপি নম্বর ৬৯০১১১৯৮২২।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট