1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
দাকোপে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ একজন আটক বিশ্ব গণমাধ্যমের বিশ্লেষণ,নতুন বাংলাদেশের পথপ্রদর্শক তারেক রহমান! নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১১৯১টি স্ট্রাইকিং টিম ১৭ বছরের নীরবতার জবাব দিতে নির্ভয়ে ভোটকেন্দ্রে যান-প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ খুলনা রিটার্নিং অফিসারের জরুরি গণবিজ্ঞপ্তি জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে বেনাপোল স্থলবন্দরে ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ থাকবে পাইকগাছা উপজেলায় ৮৮টি ভোট কেন্দ্র, ৪৮৮টি বুথ; ৭৭ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হলেন রুবাবা দৌলা

  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১২১৩ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুই পরিচালক ছিলেন। এর মধ্যে একজন ছিলেন ব্যবসায়ী ইসফাক আহসান।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আওয়ামী লীগ সম্পর্কিত থাকার কারণে নেতিবাচক প্রচার চলতে থাকায় নির্বাচনের রাতেই তাকে পরিচালক পদ থেকে সরানো হয়।

এরপরই আলোচনা শুরু হয় একজন নারী ক্রীড়া সংগঠককে বোর্ড পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার সম্ভাবনা নিয়ে। আলোচনায় উঠে আসে রুবাবা দৌলার নাম।

এনএসসি সেই পথে এগিয়ে গিয়ে করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলাকে পরিচালক পদে মনোনীত করে।

সোমবার সকালে জাতীয় ক্রীড়া পরিষদ তার নিয়োগ নিশ্চিত করেছে।

রুবাবা দৌলা করপোরেট জগতের পরিচিত মুখ হলেও খেলাধুলার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে।

২০০৯ থেকে ২০১৫ পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন এবং স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

২০০৭ সালে গ্রামীণফোন ও বিসিবির যৌথ উদ্যোগে মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি স্থাপনে তারও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

করপোরেট জগতে তিনি গ্রামীণফোন ও এয়ারটেলের মতো প্রতিষ্ঠানে শীর্ষ পদে কাজ করেছেন। বর্তমানে তিনি ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

ওরাকল থেকে ছাড়পত্র নেওয়ার পরপরই জাতীয় ক্রীড়া পরিষদ আনুষ্ঠানিকভাবে তার নিয়োগ প্রকাশ করেছে।

আজ বিকেল ৩টায় মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে, যেখানে রুবাবা দৌলার উপস্থিতি থাকার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট