1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানে মার্কিন ‘ইউরেনিয়াম চুরি’র চেষ্টা ও অভিযান ব্যর্থের দাবি তেহরানের জাতীয় সংসদে ৭টি বিল পাস, নতুন উত্থাপন ৪টি প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-রাষ্ট্রপতি পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন খুলনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক শার্শায় পিআইও রঞ্জুর বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় ইউএনও’র অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে কোস্টগার্ডের যৌথ অভিযানে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫

প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধনের তারিখ জানাল ইসি

  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: আগামী ১৮ নভেম্বর প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন তিনি।

আখতার আহমেদ বলেন, ‘আমরা মূলত ১৬ নভেম্বর প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধনের পরিকল্পনা করেছিলাম। কিন্তু ১৬ নভেম্বর রোববার পড়েছে এবং বিশ্বের অনেক দেশে এটি সাপ্তাহিক ছুটির দিন। তাই প্রবাসীদের সুবিধা বিবেচনায় এখন আমরা ১৮ নভেম্বর অ্যাপটি উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছি। উদ্বোধনের সুনির্দিষ্ট সময় পরে জানানো হবে। একই দিনে চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হবে।’

তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে তৈরি করা অ্যাপটির নাম পোস্টাল ভোট বিডি।

ইসি সচিব বলেন, ‘চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে এবারের হালনাগাদ কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি হবে। প্রবাসী ভোটার অ্যাপের মাধ্যমে প্রবাসে থাকা নাগরিকরা দূতাবাস বা হাইকমিশনের মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধনের সুযোগ পাবেন, যা দীর্ঘদিনের একটি উদ্যোগ বাস্তবায়নের নতুন অধ্যায় তৈরি করবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট