1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানে মার্কিন ‘ইউরেনিয়াম চুরি’র চেষ্টা ও অভিযান ব্যর্থের দাবি তেহরানের জাতীয় সংসদে ৭টি বিল পাস, নতুন উত্থাপন ৪টি প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-রাষ্ট্রপতি পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন খুলনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক শার্শায় পিআইও রঞ্জুর বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় ইউএনও’র অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে কোস্টগার্ডের যৌথ অভিযানে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫

ঢাকায় ১০ মাসে ১৯৮টি হত্যাকাণ্ড: ডিএমপি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: চলতি বছরের ১০ মাসে রাজধানীতে ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের জানান, গত ১০ মাসে গড়ে প্রতি মাসে প্রায় ২০টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বেশিরভাগ ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ।

তালেবুর রহমান আরও জানান, পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়ার হত্যার ঘটনায় পুলিশ অনুসন্ধান করছে। এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। হত্যায় জড়িত বাকি দুইজনকে গ্রেপ্তারের পর মূল তথ্য জানা যাবে। তবে এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত মামলা করা হয়নি।

এর আগে সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে পল্লবীর পুরোনো থানার কাছে সি ব্লকে একটি হার্ডওয়্যারের দোকানে গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করা হয়।

ঘটনার পর সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মাস্ক ও হেলমেট পরা তিন ব্যক্তি দোকানে ঢুকে খুব কাছ থেকে তাকে গুলি করে পালিয়ে যায়। এ সময় তিনি দোকানে থাকা চেয়ার ধরে লুকানোর চেষ্টা করেন। পাশে থাকা অন্যান্যরা কিছু করতে পারেননি।

মাত্র ১০ সেকেন্ডের মধ্যেই হত্যাকাণ্ড ঘটিয়ে দুর্বৃত্তরা সেখান থেকে চলে যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট