1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
আমিরাতে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলার দাবি ইরানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ রাতে জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক সারা দেশে ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল উদ্ধার, ১০৫৩ মামলা পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন জ্বালানি তেলের মজুদ ও পাচার রোধে বেনাপোল সহ যশোর সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে দুটি পক্ষের আলাদা আলাদা মানববন্ধন প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনের সকল বন্ধ্যাত্ব ঘুচিয়ে অতীতের অবস্থানে ফিরিয়ে আনতে প্রচেষ্টা শুরু করেছেন-খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ

সশস্ত্র বাহিনী দিবসে মোংলায় উন্মুক্ত রাখা হবে নৌবাহিনীর যুদ্ধজাহাজ

  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মোংলার দিগরাজ নেভাল বার্থে জনসাধারনের পরিদর্শনের জন্য বাংলাদেশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ উন্মুক্ত রাখা হবে।

২১ নভেম্বর শুক্রবার দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত মোংলার দিগরাজে অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর জেটিতে যুদ্ধজাহাজ “বানৌজা আবু বকর” পরিদর্শন করতে পারবেন দর্শনার্থীরা। এসময় দর্শনার্থীরা নৌবাহিনীর নির্দেশনা মেনে যুদ্ধজাহাজ ঘুরে দেখার পাশাপাশি এ বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারনা নিতে পারবেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২১ নভেম্বর বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নৌবাহিনীর যুদ্ধজাহাজ জনসাধারণের উন্মুক্ত থাকবে। ঢাকার সদর ঘাঁটে বিএনডিবি গাংচিল, চট্রগ্রামের নিউমুরিং নেভাল বার্থে বানৌজা সমুদ্র অভিযান, মোংলার দিগরাজ নেভাল বার্থে বানৌজা আবু বকর, খুলনার বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনালে বানৌজা বিশখালী, বরিশালের বিআইডব্লিউটিএ ঘাঁটে বানৌজা পদ্মা এবং চাঁদপুরের বিআইডব্লিউটিএ ঘাঁটে বানৌজা অত্যন্দ্র জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে।

এছাড়াও বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে সশস্ত্র বাহিনী দিবসের উপর আলোচনাসভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট