সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

কক্সবাজারে ৩৫ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ২১৩ বার পড়া হয়েছে

মনির হোসেন:: কক্সবাজারে প্রায় ৩৫ কোটি টাকা মূল্যের ৭০ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১ জানুয়ারি বৃহস্পতিবার মধ্যরাত ১২টায় কোস্টগার্ড স্টেশন কক্সবাজার কর্তৃক কক্সবাজার সদর ফিশারী ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩৫ কোটি টাকা মূল্যের ৭০ লক্ষ মিটার বিদেশি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে জব্দকৃত অবৈধ জাল কক্সবাজার মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়।

তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews