1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানে মার্কিন ‘ইউরেনিয়াম চুরি’র চেষ্টা ও অভিযান ব্যর্থের দাবি তেহরানের জাতীয় সংসদে ৭টি বিল পাস, নতুন উত্থাপন ৪টি প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-রাষ্ট্রপতি পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন খুলনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক শার্শায় পিআইও রঞ্জুর বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় ইউএনও’র অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে কোস্টগার্ডের যৌথ অভিযানে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫

৪ দিনের সফরে ঢাকায় কমনওয়েলথ প্রধান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

ডেস্ক:: জাতীয় নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ এ সময়ে চার দিনের সফরে আজ বৃহস্পতিবার ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে। ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত এ সফরে তিনি অন্তর্বর্তী সরকারের শীর্ষ ব্যক্তি, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন ও কূটনীতিকসহ বিভিন্ন অংশীদারের সঙ্গে বৈঠক করবেন।

কমনওয়েলথের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আলোচনায় শান্তি–স্থিতিশীলতা, গণতন্ত্র ও সুশাসন এবং দীর্ঘমেয়াদি উন্নয়নে সহযোগিতা জোরদারের উপায় নিয়ে কথা হবে।

মহাসচিব বচওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস, প্রধান নির্বাচন কমিশনার, রাজনৈতিক দলের নেতা এবং বিভিন্ন দেশের হাইকমিশনারদের সঙ্গে পৃথক বৈঠক করবেন। এ সময় তিনি কমনওয়েলথের নতুন কৌশলগত পরিকল্পনাও উপস্থাপন করবেন, যার অন্যতম অগ্রাধিকার গণতন্ত্র।

সফরকে সামনে রেখে দেওয়া এক বিবৃতিতে বচওয়ে বলেন, স্বাধীনতার পরপরই কমনওয়েলথে যোগ দেওয়া বাংলাদেশ সংগঠনের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। তিনি বলেন, বিস্তৃত পরিসরের অংশীদারের সঙ্গে সরাসরি কথা বলেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন। শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করতে কমনওয়েলথ বাংলাদেশের পাশে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

গত মাসে কমনওয়েলথের প্রাক-নির্বাচনী মূল্যায়ন দলের সফরের পরই মূলত মহাসচিবের এই সফরটি ধারাবাহিক অংশ হিসেবে অনুসরণ করছে সংগঠনটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট