1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানে মার্কিন ‘ইউরেনিয়াম চুরি’র চেষ্টা ও অভিযান ব্যর্থের দাবি তেহরানের জাতীয় সংসদে ৭টি বিল পাস, নতুন উত্থাপন ৪টি প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-রাষ্ট্রপতি পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন খুলনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক শার্শায় পিআইও রঞ্জুর বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় ইউএনও’র অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে কোস্টগার্ডের যৌথ অভিযানে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫

‘এটাই কয়েক দশকের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প’

  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: ঢাকা ও আশপাশের অঞ্চলে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির।

তিনি বলেন, শুক্রবারের (২১ নভেম্বর) এই ভূমিকম্প সাম্প্রতিক ইতিহাসে রাজধানীকে সবচেয়ে জোরালোভাবে নাড়িয়ে দিয়েছে।

তিনি জানান, দেশের বিভিন্ন এলাকায় ৪ থেকে ৫ মাত্রার কাছাকাছি কম্পন হলেও সেগুলোর উৎপত্তিস্থল ছিল দেশের বাইরে। কিন্তু ঢাকাকে কেন্দ্র করে এমন তীব্র কম্পন দীর্ঘ সময় হয়নি।

রুবাইয়াত কবির বলেন, “ঐতিহাসিকভাবে এ অঞ্চল ভূমিকম্পপ্রবণ। অতীতে একাধিক বড় ভূমিকম্প হয়েছে, যা প্রমাণ করে—বাংলাদেশ এখনো উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। বড় ভূমিকম্প কবে হবে তা কেউ বলতে পারে না; তবে সম্ভাবনা সবসময়ই থাকে।”

ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আখতার স্মরণ করিয়ে দেন, ২০০৩ সালে রাঙামাটির বরকল ইউনিয়নে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। আর ১৯১৮ সালে দেশের অভ্যন্তরে রেকর্ড হওয়া ৮ মাত্রার ভূমিকম্প এখনো ইতিহাসের সবচেয়ে ভয়াবহ কম্পন।

তিনি বলেন, “আমরা বহুদিন ধরে সরকারকে বলছি—ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমাতে নিয়মিত মহড়ার কোনো বিকল্প নেই। দুর্যোগের পর বড় বাজেট রাখা হলেও প্রস্তুতির জায়গায় এখনো ঘাটতি রয়েছে।”

প্রসঙ্গত, শুক্রবার সকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের পর আতঙ্কে বহু মানুষ ঘর-বাড়ি ও অফিস থেকে বাইরে বেরিয়ে আসে এবং বেশ কিছু স্থাপনায় ফাটলসহ ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট