1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
‘দাম্ভিক’ ইসরায়েল-আমেরিকাকে মাটিতে টেনে নামাচ্ছে ইরান ইরানকে মস্কোর ‘বিশ্বস্ত বন্ধু’ বলে পাশে থাকার অঙ্গীকার পুতিনের ইসরায়েলে একদিনে রেকর্ড ৫৫ হামলা হিজবুল্লাহর রাজধানীসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত পাইকগাছায় আন্তর্জাতিক বন দিবস পালিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত ব্লুমবার্গ,ইরান যুদ্ধে ১৬ সামরিক বিমান হারাল যুক্তরাষ্ট্র ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

নারী আইপিএলের নিলামে জায়গা পেলেন তিন বাংলাদেশি ক্রিকেটার

  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক:: জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ ডব্লিউপিএল (ওমেন্স প্রিমিয়ার লিগ) বা নারী আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ২৭ নভেম্বর, দিল্লিতে। এই মেগা নিলামে নাম রয়েছে তিন বাংলাদেশি ক্রিকেটারের।

সর্বশেষ নারী ওয়ানডে বিশ্বকাপে পারফরম্যান্সের সুবাদে সংক্ষিপ্ত এই তালিকায় জায়গা করে নিলেন পেসার মারুফা আক্তার, অলরাউন্ডার স্বর্ণা আক্তার এবং স্পিনার রাবেয়া খান।

টাইগ্রেসর তিন ক্রিকেটারেরই ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ ভারতীয় রুপি বা ৪১ লাখ ৩৩ হাজার টাকা। নিলামে কোনো ফ্র্যাঞ্চাইজি কিনলে, আসন্ন ডব্লিউপিএলই হতে পারে তাদের প্রথম আসর। এর আগে নারী বিশ্বকাপের প্রথম ম্যাচেই মারুফা ইনসুইংয়ে করা বোল্ড আউটের মাধ্যমে ক্রিকেটবিশ্বের নজর কাড়েন। শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গাও প্রশংসায় ভাসান ডানহাতি এই পেসারকে। যদিও সেই ফর্ম শেষ পর্যায়ে ধরে রাখতে পারেননি।

বিশ্বকাপের ৬ ম্যাচে ৬ উইকেট শিকার করেন মারুফা। পুরো টুর্নামেন্টে মূলত বাংলাদেশের বোলিং বিভাগে দাপট ছিল স্পিনারদের। যেখানে স্পিন অলরাউন্ডার স্বর্ণা ৭ ম্যাচে ১১৬ রান করার পাশাপাশি বল হাতে ৬ উইকেট শিকার করেন। এর মধ্যে একটি ম্যাচে মাত্র ৩৪ বলে হাফসেঞ্চুরি করে চমক সৃষ্টি করেন তিনি। যা ছিল এবারের আসরের দ্রুততম ফিফটির রেকর্ড। এ ছাড়া নারী আইপিএলের নিলামে থাকা রাবেয়া বিশ্বকাপের ৭ ম্যাচে ৭ উইকেট নেওয়ার পাশাপাশি ৮৭ রান করেন।

নারী আইপিএলের আসন্ন মেগা নিলামে সবমিলিয়ে ২২৭ ক্রিকেটার নিবন্ধন করেছেন। এর মধ্যে বিদেশি ক্রিকেটার ৮৩ জন। তবে সবমিলিয়ে ৭৩ জন ক্রিকেটার দল পাবেন। বিদেশিদের জন্য স্লট রাখা হয়েছে মাত্র ২৩টি। অর্থাৎ আইপিএল খেলতে হলে সেই ২৩ জনের মধ্যে থাকতে হবে মারুফা-স্বর্ণা-রাবেয়াদের। নিলামে ভারতের বাইরে নিবন্ধিত সর্বোচ্চ ২৩ জন ক্রিকেটার অস্ট্রেলিয়ার। এ ছাড়া ইংল্যান্ডের ২২, নিউজিল্যান্ডের ১৩, দক্ষিণ আফ্রিকার ১১, বাংলাদেশ ও শ্রীলঙ্কার ৩ জন করে, আরব আমিরাতের ২, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রের একজন করে নাম দিয়েছেন।

নিলামে ভারতীয় নারী ক্রিকেটার আছেন ১৯৪ জন, এর মধ্যে মাত্র ৫২ জনের আন্তর্জাতিক অভিষেক হয়েছে। ৮ ক্রিকেটারকে রাখা হয়েছে মেগা নিলামের মার্কু ক্যাটাগরিতে। যেখানে ভারতের দীপ্তি শর্মার সঙ্গে আছেন রেনুকা সিং। এ ছাড়া বাকিরা হচ্ছেন—সোফি ডিভাইন, সোফি এক্লেস্টন, অ্যালিসা হিলি, মেগ ল্যানিং, অ্যামেলিয়া কের এবং লরা উলভার্ট। এদের মধ্যে রেনুকার ভিত্তিমূল্য ৪০ লাখ রুপি এবং উলভার্টের ৩০ লাখ রুপি। বাকিদের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট