1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানে মার্কিন ‘ইউরেনিয়াম চুরি’র চেষ্টা ও অভিযান ব্যর্থের দাবি তেহরানের জাতীয় সংসদে ৭টি বিল পাস, নতুন উত্থাপন ৪টি প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-রাষ্ট্রপতি পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন খুলনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক শার্শায় পিআইও রঞ্জুর বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় ইউএনও’র অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে কোস্টগার্ডের যৌথ অভিযানে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫

ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক প্রকাশ

  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় ঘরবাড়ি ধসে এবং অন্যান্য দুর্ঘটনায় হতাহতের খবরে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করেন তিনি।

শোকবার্তায় বলা হয়, ইতোমধ্যে এক শিশুসহ কমপক্ষে পাঁচজনের মৃত্যু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গাজীপুরে কারখানা শ্রমিক ও ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে একশর কাছাকাছি ব্যক্তি আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।

এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে ক্ষতিগ্রস্ত স্থানে উদ্ধার কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন।

প্রধান উপদেষ্টা বলেন, সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, জনগণ ধৈর্য ও সাহস ধরে এই পরিস্থিতি মোকাবেলা করবেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট