1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
জাহানারার করা দুই অভিযোগের সত্যতা মিলেছে নেপালকে উড়িয়ে বাংলাদেশের রাজকীয় জয়, ফাইনালে প্রতিপক্ষ ভারত যুক্তরাষ্ট্রে হামলা করলে প্রথম লক্ষ্য হবে ইসরাইল, কড়া বার্তা পেশাদারিত্ব ও প্রযুক্তির সমন্বয়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে-আনসার মহাপরিচালক নির্বাচনে ৩ স্তরের নিরাপত্তা: ৭ দিন মাঠে থাকবে ৯ লাখ ফোর্স, ব্যবহারের হবে ড্রোন ও সিসিটিভি দেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট বেনাপোলে সাংবাদিকদের সাথে বিএনপির প্রার্থী নুরুজ্জামান লিটনের মতবিনিময় পাইকগাছার চাঁদখালীতে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান পাইকগাছায় উপজেলা প্রশাসনের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন

প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

ডেস্ক:: তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। শনিবার বিকালে ঢাকার তেজগাঁওয়ে ভুটানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্বাগত জানিয়েছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এদিন বিকাল থেকে তাদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক টেট-আ-টেট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে সকাল ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন শেরিং তোবগে। বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ভুটানের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। সেইসঙ্গে দেওয়া হয় গার্ড অব অনার।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে স্বল্প সময়ের বৈঠকে তোবগে শুক্রবারের ভূমিকম্পে বাংলাদেশে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। পরে তাকে সামরিক কুচকাওয়াজসহ গার্ড অব অনার এবং ১৯ বন্দুক স্যালুট প্রদান করা হয়।

বিমানবন্দরে গার্ড অব অনার গ্রহণ করার পর ভুটানের প্রধানমন্ত্রী সাভার জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী ল্যোনপো ডি. এন. ধুঙিয়েল, শিল্প, বাণিজ্য ও কর্মসংস্থান মন্ত্রী ল্যোনপো নামগিয়াল দর্জি এবং ভুটান সরকারের অন্যান্য কর্মকর্তারা।

দুপুরে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা। সন্ধ্যায় তার সম্মানে সরকারি নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। সফর শেষে তিনি আগামী সোমবার ঢাকা ত্যাগ করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট