1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানে মার্কিন ‘ইউরেনিয়াম চুরি’র চেষ্টা ও অভিযান ব্যর্থের দাবি তেহরানের জাতীয় সংসদে ৭টি বিল পাস, নতুন উত্থাপন ৪টি প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-রাষ্ট্রপতি পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন খুলনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক শার্শায় পিআইও রঞ্জুর বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় ইউএনও’র অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে কোস্টগার্ডের যৌথ অভিযানে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫

হাসিনার প্রত্যর্পণ চিঠির জবাব দ্রুত আশা করছে না ঢাকা-পররাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে ভারতকে পাঠানো চিঠির এখনো কোনো জবাব পায়নি বাংলাদেশ। চিঠির দ্রুত জবাব পাওয়ার সম্ভাবনাও কম বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে নোট ভারবাল পাঠানো হলেও ‘এত দ্রুত জবাব আশা করি না।’

কেন দ্রুত জবাব পাওয়া যাবে না—এমন প্রশ্নে উপদেষ্টা জানান, ‘আগে পাঠানো চিঠিরও এখনো উত্তর পাইনি। তাই কয়েক দিনের মধ্যেই নতুন চিঠির উত্তর চলে আসবে—এটা আশা করা বাস্তবসম্মত নয়। তবে অবশ্যই আমরা আশা করি উত্তর পাবো, কিন্তু এক সপ্তাহের মধ্যে পাওয়ার সম্ভাবনা কম।’

চিঠিতে কী বলা হয়েছে জানতে চাইলে তিনি জানান, মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার কারণে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে ঢাকা।

উল্লেখ্য, গত বছরের জুলাই হত্যাকাণ্ড–সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়। এর পর গত শুক্রবার দিল্লির বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক কূটনৈতিক পত্র পাঠানো হয়।

গত বছরের ডিসেম্বরেও শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানিয়ে ভারতকে চিঠি পাঠিয়েছিল বাংলাদেশ, যার জবাবও এখনো পাওয়া যায়নি।

নির্বাচনে ভারতীয় পর্যবেক্ষকদের অনুমতি দেওয়া হবে কি না—এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, বিষয়টি সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার। কমিশন অনুরোধ না করলে সরকার এ বিষয়ে কোনো ভূমিকা রাখবে না এবং আগত পর্যবেক্ষকদের সহায়তাও করবে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট