1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানে মার্কিন ‘ইউরেনিয়াম চুরি’র চেষ্টা ও অভিযান ব্যর্থের দাবি তেহরানের জাতীয় সংসদে ৭টি বিল পাস, নতুন উত্থাপন ৪টি প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-রাষ্ট্রপতি পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন খুলনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক শার্শায় পিআইও রঞ্জুর বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় ইউএনও’র অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে কোস্টগার্ডের যৌথ অভিযানে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫

‘তিন দিন ধরে অপরিবর্তিত খালেদা জিয়ার অবস্থা’

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় গত তিন দিনে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, খালেদা জিয়া যে চিকিৎসা পাচ্ছেন, তা তিনি গ্রহণ করতে পারছেন।

শনিবার রাতে রাজধানীর বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালের সামনে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ তথ্য জানান তিনি।

ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার জন্য এখানে বিশ্বের সর্বোচ্চ মানের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, সৌদি আরব ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে তিনি চিকিৎসা নিচ্ছেন। এ চিকিৎসা প্রক্রিয়ার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান। পাশাপাশি তারেক রহমানও নিয়মিতভাবে চিকিৎসার অগ্রগতির খোঁজ রাখছেন।

তিনি আরও বলেন, চিকিৎসা দেওয়ার দায়িত্ব চিকিৎসকদের। তারা তাঁদের সর্বোচ্চ চেষ্টা করছেন। আর সুস্থতার মালিক আল্লাহ। সবাইকে খালেদা জিয়ার জন্য দোয়া করার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ও রোগীর শারীরিক উপযোগিতা বিবেচনায় উপযুক্ত মনে হলে তাকে বিদেশে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট