1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসি কত নম্বরে? বিধ্বস্ত ইরান ও লেবাননকে বড় সহায়তার ঘোষণা চীনের ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তিতে কী আছে, দেখে নিন একনজরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি ফুল ছিটিয়ে ও বাদ্য বাজিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা পাইকগাছায় ড্রেনের নোংরা পানিতে পাউবো পুকুর দূষিত; ড্রেন সংস্কারের দাবি তারাকান্দায় মউক চেয়ারম্যান মোতাহার হোসেনকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিদ্যুতের চাহিদা পূরণে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৌরশক্তিকে কাজে লাগানো-নজরুল ইসলাম মঞ্জু পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ

লটারিতে বদলি হলো ৫২৭ থানার ওসি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

ডেস্ক:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই থানার ওসিদের পুনরায় পদায়ন করা হয়েছে। নির্বাচনী দায়িত্ব ও আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তার জন্য লটারির মাধ্যমে এসব ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলি করা হয়। পদায়নের আগে ইউনিট প্রধানদের কাছ থেকে সংশ্লিষ্ট থানার সৎ ও নিরপেক্ষ কর্মকর্তাদের একটি তালিকা সংগ্রহ করা হয়। সেই তালিকা অনুসারে এই লটারি অনুষ্ঠিত হয়।

এবারের লটারিতে মোট ৫২৭টি থানার নতুন ওসি নিয়োগ দেওয়া হয়েছে। পদায়নকৃত সব নামের তালিকায় ‘প্রস্তাবিত’ শব্দটি যুক্ত রয়েছে। তবে মেট্রোপলিটন এলাকার কোনো থানার ওসি এই লটারির মাধ্যমে বদলি করা হয়নি।

পদায়নের মধ্যে রয়েছে-ঢাকা রেঞ্জে ১৩ জেলায় ৯৮ থানার ওসি, চট্টগ্রাম রেঞ্জে ১১ জেলায় ১১১ থানার ওসি, খুলনা রেঞ্জে ১০টি জেলায় ৬৪ থানার ওসিকে পদায়ন করা হয়েছে। এছাড়াও ময়মনসিংহ রেঞ্জের ৪ থানায় ৩৬ ওসি, বরিশাল রেঞ্জের ৬ জেলায় ৪৬ ওসি, সিলেট রেঞ্জের ৪ জেলায় ৩৯ থানার ওসি, রাজশাহী রেঞ্জে ৮ জেলায় ৭১ থানার ওসি এবং রংপুর রেঞ্জের ৮ জেলার ৬২ থানার ওসিকে পদায়ন করা হয়েছে।

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, দেশে মোট থানার সংখ্যা ৬৩৯টি। এর মধ্যে জেলা পর্যায়ে থানা ৫২৭টি এবং মেট্রোপলিটন এলাকায় ১১০টি। মেট্রোপলিটনের ১১০ থানার ওসিদের অভ্যন্তরীণ বদলি সংশ্লিষ্ট কমিশনাররাই করবেন বলে সূত্রটি নিশ্চিত করেছে।

উল্লেখ্য, এরইমধ্যে গত ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে লটারির মাধ্যমেই ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) পদায়ন করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট