শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন

হযরত শাহজালাল বিমানবন্দরে রপ্তানি কার্গো থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা এবং যাত্রীসেবায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিজস্ব নিরাপত্তা কর্মীবৃন্দ, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যবৃন্দের সমন্বয়ে গঠিত এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগ নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করে আসছে।

বিমানবন্দরের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষাসহ সকল প্রকার অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল থেকে বুধবার কর্তব্যরত এভসেক সদস্য হ্যাঙ্গার গেইট-৮ এ রপ্তানি কার্গোর নিরাপত্তা তল্লাশি চলাকালীন ডাক বিভাগের মাধ্যমে রপ্তানিকৃত মালামালের ভিতরে ৪০০০ পিস কমলা রঙের ট্যাবলেট, যার বাণিজ্যিক নাম “ইয়াবা”, শনাক্ত করেন।

উল্লেখ্য যে, উক্ত ইয়াবাসমূহ ফ্রান্সের প্যারিস শহরে রপ্তানি করার জন্য ডাক বিভাগে বুকিং দেওয়া হয়েছিল। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।

বেবিচক কর্তৃপক্ষ জানায়, স্ক্রিনারের সচেতনতা, দায়িত্বশীলতা ও নিখুঁত স্ক্রিনিংয়ের কারণে চোরাচালানের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এই সফলতা বিমানবন্দরের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে। প্রেস বিজ্ঞপ্তি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews