1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করল ইরান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ ১৪ বিল পাশ বিজ্ঞান চর্চায় নতুন উদ্দীপনা: পাইকগাছায় জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন টেকনাফে ২৩ হাজার পিস ইয়াবা পিস জব্দ করেছে কোস্টগার্ড পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ চারজনকে আটক করেছে কোস্টগার্ড পাইকগাছায় এসিল্যান্ডের অভিযান; অবৈধ দখল অপসারণ দাকোপে দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক উন্নয়নে প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলায় কোস্টগার্ডের অভিযানে ৪ হাজার লিটার জ্বালানি তেলসহ আটক ১

শাহজালাল বিমানবন্দরে ৯৩ হাজার ইউরো উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

ডেস্ক:: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালান রোধে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগের ধারাবাহিক সফলতার অংশ হিসেবে চেকিং রো-ডি থেকে ৯৩,০৯০ ইউরো (তিরানব্বই হাজার নব্বই ইউরো) উদ্ধার করা হয়েছে।

রোববার সকালের দিকে নিরাপত্তা তল্লাশির সময় এভসেক সদস্যরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোমগামী ফ্লাইট বিজি–৩৫৫ এর এক যাত্রীর লাগেজে লুকানো এই বৈদেশিক মুদ্রা শনাক্ত করেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তত্ত্বাবধানে বিমানবন্দর নিরাপত্তার জন্য এভসেক বিভাগের সদস্যরা বাংলাদেশ বিমান বাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। তারা ‘জিরো টলারেন্স’ নীতির অধীনে সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে সচেষ্ট।

ঘটনার পর এভসেক কর্মকর্তারা দ্রুত বিমানবন্দর কাস্টমসকে অবহিত করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। বেবিচক জানিয়েছে, স্ক্রিনারদের দায়িত্বশীলতা ও সতর্কতার কারণে চোরাচালানের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

বেবিচক আরও জানায়, এ ধরনের সাফল্য বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে এবং যাত্রীসেবায় বিশ্বাসযোগ্যতা বাড়াচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট