শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি বন্ধ থাকা এলএনজি টার্মিনাল চালু, গ্যাস সরবরাহে স্বস্তির সম্ভাবনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশি চাষিরা ঢাকায় কোস্টগার্ডের পৃথক অভিযানে ৩৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ দিঘলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা টুটুলের উদ্যোগে আদর্শপাড়ায় জলাবদ্ধতার অবসান দিঘলিয়ায় ‘মা ও শিশু পুষ্টি-২৬’ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের মতো প্রথম দিন কাটালো বাংলাদেশ কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব, আলোচনায় যাদের নাম

পাইকগাছায় এসিল্যান্ডের অভিযান; অবৈধ দখল অপসারণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী বাজার পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় পরিচালিত এ অভিযানে বাজার এলাকার বিভিন্ন অনিয়ম ও অবৈধ দখলের চিত্র সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।

পরিদর্শনকালে হাটবাজারের পেরিফেরিভুক্ত সরকারি জমিতে অবৈধভাবে দখল করে গড়ে তোলা একটি দোকান অপসারণ করা হয়। এছাড়াও বাজারের জ্বালানি তেলের মজুদ পরিস্থিতিও যাচাই করা সহ সরবরাহ ব্যবস্থার সার্বিক অবস্থা খতিয়ে দেখা হয়।

পাশাপাশি সরকারি খাস জমি পরিদর্শন করেন তিনি। এ সময় ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী বলেন, সরকারি সম্পত্তি রক্ষা, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews