শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে ১০ রুটে চলবে স্পেশাল ট্রেন

  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

ডেস্ক:: তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে ১০ রুটে চলবে স্পেশাল ট্রেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে ১০ রুটে স্পেশাল ট্রেন এবং নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

সোমবার রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ বরাদ্দ দেওয়ার কারণে স্বল্প দূরত্বের রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী-পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা-রাজশাহী) এবং রোহনপুর কমিউটার (রোহনপুর-রাজশাহী) ট্রেনের ২৫ ডিসেম্বরের যাত্রা স্থগিত রাখা হবে। এই ট্রেনসমূহের একদিনের জন্য যাত্রা স্থগিত করায় ঐ রুট সমূহের যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।

এদিকে কক্সবাজার-ঢাকা-কক্সবাজার, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা-জামালপুর,টাঙ্গাইল-ঢাকা-টাঙ্গাইল, ভৈরববাজার-নরসিংদী-ঢাকা-নরসিংদী-ভৈরববাজার, জয়দেবপুর-ঢাকা ক্যান্টনমেন্ট-জয়দেবপুর (গাজীপুর), পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড়, খুলনা-ঢাকা-খুলনা, চাটমোহর-ঢাকা ক্যান্টনমেন্ট-চাটমোহর, রাজশাহী-ঢাকা-রাজশাহী এবং যশোর-ঢাকা-যশোর। এ ছাড়া নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে চাহিদার ভিত্তিতে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews