1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসি কত নম্বরে? বিধ্বস্ত ইরান ও লেবাননকে বড় সহায়তার ঘোষণা চীনের ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তিতে কী আছে, দেখে নিন একনজরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি ফুল ছিটিয়ে ও বাদ্য বাজিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা পাইকগাছায় ড্রেনের নোংরা পানিতে পাউবো পুকুর দূষিত; ড্রেন সংস্কারের দাবি তারাকান্দায় মউক চেয়ারম্যান মোতাহার হোসেনকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিদ্যুতের চাহিদা পূরণে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৌরশক্তিকে কাজে লাগানো-নজরুল ইসলাম মঞ্জু পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ

ড্রোন উদ্ভাবনে আনসার সদস্য আবুল হোসেনের চমক, পৃষ্ঠপোষকতা দেবে বাহিনী

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: নিজ মেধা ও অদম্য ইচ্ছাশক্তি কাজে লাগিয়ে ড্রোন উদ্ভাবন করে প্রযুক্তিনির্ভর সৃজনশীলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য আবুল হোসেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে ড্রোন বিমান নির্মাণ করে তিনি প্রমাণ করেছেন, আনসার বাহিনীর সদস্যরা আধুনিক প্রযুক্তিতেও সমান পারদর্শী। তার এই উদ্ভাবনী সাফল্যকে প্রাতিষ্ঠানিকভাবে কাজে লাগানোর ঘোষণা দিয়েছেন বাহিনীর মহাপরিচালক।

মঙ্গলবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে আবুল হোসেনকে আমন্ত্রণ জানান মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

অনুষ্ঠানে আবুল হোসেন তার উদ্ভাবিত ড্রোনটি সফলভাবে আকাশে উড়িয়ে উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করেন।

মহাপরিচালক তার বক্তব্যে বলেন, “একজন আনসার সদস্যের এমন উদ্যোগ বাহিনীর সার্বিক সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব সৃজনশীল কর্মকাণ্ডকে একটি সুসংগঠিত কাঠামোর আওতায় এনে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগানো হবে।” তিনি ভবিষ্যতে আবুল হোসেনের উদ্ভাবনী কার্যক্রমে বাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার আশ্বাস দেন।

উল্লেখ্য, ২০২০ সাল থেকে গবেষণা শুরু করে আবুল হোসেন এ পর্যন্ত মোট ২৭টি ড্রোন বিমান নির্মাণ করেছেন। প্রতিটি ড্রোনই দীর্ঘ সময় ধরে আকাশে সফলভাবে উড়তে সক্ষম। দায়িত্ব পালনের পাশাপাশি তার এই নিরলস প্রচেষ্টা বাহিনীর অন্য সদস্যদের জন্য এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে।

অনুষ্ঠানে বাহিনীর সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বাহিনীর প্রান্তিক পর্যায়ের সদস্যদের মাধ্যমে ড্রোনের বহুবিধ ব্যবহার নিশ্চিত করতে শীঘ্রই বিস্তারিত পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন বাহিনী প্রধান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট