1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসি কত নম্বরে? বিধ্বস্ত ইরান ও লেবাননকে বড় সহায়তার ঘোষণা চীনের ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তিতে কী আছে, দেখে নিন একনজরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি ফুল ছিটিয়ে ও বাদ্য বাজিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা পাইকগাছায় ড্রেনের নোংরা পানিতে পাউবো পুকুর দূষিত; ড্রেন সংস্কারের দাবি তারাকান্দায় মউক চেয়ারম্যান মোতাহার হোসেনকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিদ্যুতের চাহিদা পূরণে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৌরশক্তিকে কাজে লাগানো-নজরুল ইসলাম মঞ্জু পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ

বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: শুভ বড়দিন উপলক্ষে দেশের খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে বাংলাদেশের ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ এবং ন্যাশনাল ক্রিশ্চিয়ান ফেলোশিপ অব বাংলাদেশের সভাপতি বিশপ ফিলিপ পি অধিকারীসহ সম্প্রদায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনও উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, “আপনারাই সমাজের প্রতিবিম্ব। একটি সুস্থ সমাজ বিনির্মাণ এবং গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে সরকার কাজ করে যাচ্ছে।” তিনি আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই সনদের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। জনগণের রায়ের ভিত্তিতেই পরবর্তী সংসদ সংস্কার কার্যক্রম পরিচালনা করবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে তিনি ধর্মীয় নেতাদের জনগণকে সচেতন করার আহ্বান জানান।

খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা প্রধান উপদেষ্টার নেতৃত্বের ওপর আস্থা প্রকাশ করে বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ গড়ার যে গুরুদায়িত্ব তিনি নিয়েছেন, তা সফলভাবে সম্পন্ন হবে। আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ যিশু খ্রিস্টের ক্ষমা ও সেবার মহান আদর্শকে তুলে ধরে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে আড়াই কোটি টাকা অনুদান দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ট্রাস্টিবৃন্দ। এই অর্থ তিন ধাপে দেশের ৮০০টি চার্চের মাঝে বিতরণ করা হচ্ছে। আলোচনার শেষে প্রধান উপদেষ্টা অতিথিদের সঙ্গে নিয়ে বড়দিনের কেক কাটেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট