1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
দাকোপে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ একজন আটক বিশ্ব গণমাধ্যমের বিশ্লেষণ,নতুন বাংলাদেশের পথপ্রদর্শক তারেক রহমান! নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১১৯১টি স্ট্রাইকিং টিম ১৭ বছরের নীরবতার জবাব দিতে নির্ভয়ে ভোটকেন্দ্রে যান-প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ খুলনা রিটার্নিং অফিসারের জরুরি গণবিজ্ঞপ্তি জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে বেনাপোল স্থলবন্দরে ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ থাকবে পাইকগাছা উপজেলায় ৮৮টি ভোট কেন্দ্র, ৪৮৮টি বুথ; ৭৭ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন

হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকার সহকারী কোচ

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:: বিপিএল ক্রিকেট উৎসবের মাঝেই শোকের কালো ছায়া। মাঠে হার্ট অ্যাটাক করে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ আসর শুরু করেছে ঢাকা ক্যাপিটালস। ম্যাচ শুরুর আগমুহূর্তে ক্রিকেটারদের নিয়ে গা গরম করছিলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। অনুশীলন সেশন পরিচালনার সময় আচমকা অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। হার্ট অ্যাটাক করেছিলেন বলে নিশ্চিত করেছিল ঢাকা ক্যাপিটালস সূত্র।

তাৎক্ষণিকভাবে তাকে সিপিআর দেওয়া হয় এবং অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। যদিও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। জানা গেছে, হাসপাতাল নেওয়ার পথেই মৃত্যু হয়েছে দেশবরেণ্য এই কোচের।

বিপিএল সামনে রেখে দিন দুয়েক আগে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মাহবুব আলী জাকি। আজ নিজেদের প্রথম ম্যাচ খেলছে ঢাকা। তবে ম্যাচের আগমুহূর্তেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকার সহকারী এই কোচ।

প্রসঙ্গত, বাংলাদেশ দলের সাবেক পেসার মাহবুব আলী জাকি ক্যারিয়ার শেষে কোচিংয়ে নামেন। ঘরোয়া পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। মাশরাফি-তাসকিন আহমেদদের নিয়েও কাজ করেছেন তিনি। বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের কোচিং প্যানেলেও ছিলেন জাকি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট