1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, ফিরলেন মোসাদ্দেক সাম্প্রতিক হামলায় কুয়েত-বাহরাইনেরও দায় আছে-ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে মিতসুইয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ বৃহস্পতিবার ঢাকা আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যুতে অপরাধী ছাড়া পাবে না-স্বাস্থ্যমন্ত্রী মায়ের পচাগলা লাশ উদ্ধার: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ ৯ জনকে আটক করেছে কোস্টগার্ড বাগেরহাটে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ একজন গ্রেফতার, ১৫ দিনের কারাদণ্ড টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

খালেদা জিয়ার প্রয়াণে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিবৃতির মাধ্যমে শোক প্রকাশ করছেন।

দলের অফিশিয়াল ফেসবুক পেজে বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ নিশ্চিত করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক আবেগঘন বার্তায় গভীর শোক প্রকাশ করে বলেন, “চেয়ারপারসনের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মরহুমাকে ‘জান্নাতের মেহমান’ হিসেবে কবুল করার প্রার্থনা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

এ ছাড়া গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এক বার্তায় শোক প্রকাশ করে বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক অভিভাবককে হারালো।

উল্লেখ্য, আজ ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে না ফেরার দেশে চলে যান তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রী। তাঁর প্রয়াণে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পৃথক পৃথক শোকবার্তায় দেশের গণতন্ত্র ও উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট