1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় প্রশাসনের উদ্যোগে ন্যায্যমূল্যের বাজারের উদ্বোধন সরকারী সম্পদ চুরির সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা না দিয়ে উল্টো আসামী ছাড়ানোর অভিযোগ চালনা পৌর প্রশাসনের বিরুদ্ধে পাইকগাছায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত শার্শার নাভারন বাজারে ভেজাল দই ও ঘি বিক্রি ডেয়ারি মালিককে জরিমানা আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায় অনুষ্ঠান স্থগিত ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন খামেনির ছেলে মোজতবা ৪ সাবেক উপদেষ্টা ও বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর মোংলায় সমুদ্রগামী জেলেদের নিরাপত্তা সরঞ্জাম দিলো উন্নয়ন সংস্থা উত্তরণ বাগেরহাটে দুই হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মুন্সী জালাল উদ্দিনের ইন্তেকালে খুলনা পিআইডির কর্মকর্তা-কর্মচারীর শোক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ২২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের সদস্য এবং তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মুন্সী জালাল উদ্দিন গতকাল রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ইন্তেকালে খুলনা আঞ্চলিক তথ্য অফিস পিআইডির উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীরসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর।
মুন্সী জালাল উদ্দিন ১৮তম বিসিএস-এর মাধ্যমে ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি তথ্য সার্ভিসে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি নিষ্ঠা, দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি গণযোগাযোগ অধিদপ্তর, বিজিবি, স্বাস্থ্য মন্ত্রণালয়, রাষ্ট্রপতির কার্যালয়, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড, তথ্য অধিদফতরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট