1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিহারে রোজা অবস্থায় মুসলিম নারীকে খুঁটিতে বেঁধে গণপিটুনিতে হত্যা ট্রাম্পকে চিঠি ,আমাদের অঞ্চলকে যুদ্ধক্ষেত্রে বানানোর অধিকার আপনাকে কে দিয়েছে? ট্রাম্পের আত্মসমর্পণের দাবি উড়িয়ে পেজেশকিয়ানের ‘প্রতিরোধের শপথ’ এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে-প্রধানমন্ত্রী সব প্রস্তুতি সম্পন্ন, সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি-তথ্যমন্ত্রী দারিদ্র্য বিমোচনে যুগান্তকারী ভূমিকা রাখতে পারে জাকাত-প্রধানমন্ত্রী সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক মিয়ানমারে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের চোরাচালান রোধে কোস্টগার্ডের টহল চিতলমারীতে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় হালিমা বাগেরহাটে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকনাফে যৌথ অভিযানে উদ্ধার করা ১৮ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

মনির হোসেন :: টেকনাফে যৌথ অভিযানে উদ্ধার করা প্রায় ১৮ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে কোস্টগার্ড।

শনিবার (১০ জানুয়ারি) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের “জিরো টলারেন্স নীতি” বাস্তবায়নে বদ্ধপরিকর বাংলাদেশ কোস্ট গার্ড। গত ১৭ মে ২০২৫ তারিখ হতে ১২ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত কোস্টগার্ড একক এবং র‌্যাবের সমন্বয়ে ৪ টি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সর্বমোট ১৮ কোটি ৮ লক্ষ টাকা মূল্যের ১,৬১,০০০ পিস ইয়াবা, ৯৯০ গ্রাম ইয়াবা তৈরির পাউডার, ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা, ক্রিস্টাল মেথ (আইস) ও গাঁজার আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় জিডি করা হয়।

পরবর্তীতে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কক্সবাজার, স্মারক নং ৭২(২) ১, তারিখ ৭ জানুয়ারি ২০২৬ মোতাবেক বিসিজি স্টেশন টেকনাফে রক্ষিত ওই মাদকসমূহ ধ্বংসের নির্দেশনা প্রদান করেন। প্রাপ্ত নির্দেশনা মোতাবেক ১০ জানুয়ারি শনিবার সকাল ১০টায় কোস্টগার্ড স্টেশন টেকনাফে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কক্সবাজার-১, সদস্য সচিব বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কক্সবাজার, ইনচার্জ মালখানা এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোন এর প্রতিনিধিদের উপস্থিতিতে উক্ত মাদকসমূহ ধ্বংস করা হয়। এসময় যৌথ অভিযানে অংশগ্রহণকারী র‌্যাব এবং পুলিশের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট