1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
‘দাম্ভিক’ ইসরায়েল-আমেরিকাকে মাটিতে টেনে নামাচ্ছে ইরান ইরানকে মস্কোর ‘বিশ্বস্ত বন্ধু’ বলে পাশে থাকার অঙ্গীকার পুতিনের ইসরায়েলে একদিনে রেকর্ড ৫৫ হামলা হিজবুল্লাহর রাজধানীসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত পাইকগাছায় আন্তর্জাতিক বন দিবস পালিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত ব্লুমবার্গ,ইরান যুদ্ধে ১৬ সামরিক বিমান হারাল যুক্তরাষ্ট্র ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

ইরানে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত

  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: অর্থনৈতিক সংকটের প্রতিবাদে উত্তাল ইরানে বিক্ষোভে এ পর্যন্ত কয়েক ডজন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন রোববার জানিয়েছে, চলমান বিক্ষোভে শুধু ইসফাহান প্রদেশেই পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ৩০ জন সদস্য নিহত হয়েছেন। অন্যদিকে ল এনফোর্সমেন্ট কমান্ড স্পেশাল ইউনিটের কমান্ডার জানান, গত বৃহস্পতি ও শুক্রবার বিভিন্ন শহরে বিক্ষোভ দমনের অভিযানে আটজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।

ইরানি বার্তা সংস্থা তাসনিম আজ জানিয়েছে, দেশজুড়ে বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ১০৯ জন নিরাপত্তাকর্মী প্রাণ হারিয়েছেন।

পাশাপাশি ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, গোলেস্তান প্রদেশের রাজধানী গোরগানে তাদের একটি ত্রাণকেন্দ্রে হামলার সময় তাদের দলের একজন সদস্য নিহত হয়েছেন।

জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির প্রতিবাদে কয়েক বছরের মধ্যে ইরানে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে ক্ষোভ করায় কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে দমন-পীড়নের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট