1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানের সঙ্গে আলোচনা প্রস্তাবের মধ্যেই মধ্যপ্রাচ্যে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ‘ইরানের সঙ্গে নয়, যুক্তরাষ্ট্র নিজেদের সঙ্গেই আলোচনা করছে’ স্বাধীনতার মূল লক্ষ্য সামনে রেখে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-প্রধানমন্ত্রী রক্তস্নাত ২৬ মার্চ: বাংলার দামাল ছেলেদের বীরত্বগাথা ও স্বাধীনতার সূর্যোদয় দৌলতদিয়ায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাস: মৃত্যু ৪, নিখোঁজ ৪৫ মুন্সিগঞ্জে ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্টগার্ড দাকোপে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত সুন্দরবনে আসাবুর বাহিনীর প্রধান সহযোগী রবিউল অস্ত্রসহ আটক পাইকগাছায় গণহত্যা দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি

পাইকগাছায় অবৈধ ইটভাটা ও কয়লা চুল্লি উচ্ছেদ

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: পাইকগাছায় পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটা ও কয়লা চুল্লির বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার চাঁদখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে চাঁদখালী ইউনিয়নের গড়েরডাঙ্গা নামক গেট সংলগ্ন এলাকায় অবস্থিত এডিবি ভাটা, বিবিএম ভাটা ও স্টার ভাটার চিমনি ভেকু মেশিনের মাধ্যমে গুড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে এসব ভাটায় মজুদ থাকা বিপুল পরিমাণ কাঁচা ইট বিনষ্ট করা হয়।

এছাড়াও গড়েরডাঙ্গা খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে চাঁদখালী অভিমুখে সড়কের দু’পাশে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক কয়লা চুল্লির মধ্যে ৫৩ টি চুল্লি উচ্ছেদ করা হয়। অভিযানের ফলে পরিবেশ দূষণ ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের প্রতিফলন ঘটে।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী এবং খুলনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন-অর-রশীদ। অভিযানে সার্বিক সহযোগিতা করেন সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাইকগাছা উপজেলায় প্রায় ১৩টি অবৈধ ইটভাটা ও শতাধিকের বেশি অবৈধ কয়লা চুল্লি রয়েছে। এর মধ্যে উচ্ছেদকৃত ৩টি ইটভাটা ও ৫৩ টি চুল্লি ছাড়া বাকি ইটভাটা ও চুল্লি গুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে বলে গণমাধ্যমকর্মীদের জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট