1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানের সঙ্গে আলোচনা প্রস্তাবের মধ্যেই মধ্যপ্রাচ্যে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ‘ইরানের সঙ্গে নয়, যুক্তরাষ্ট্র নিজেদের সঙ্গেই আলোচনা করছে’ স্বাধীনতার মূল লক্ষ্য সামনে রেখে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-প্রধানমন্ত্রী রক্তস্নাত ২৬ মার্চ: বাংলার দামাল ছেলেদের বীরত্বগাথা ও স্বাধীনতার সূর্যোদয় দৌলতদিয়ায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাস: মৃত্যু ৪, নিখোঁজ ৪৫ মুন্সিগঞ্জে ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্টগার্ড দাকোপে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত সুন্দরবনে আসাবুর বাহিনীর প্রধান সহযোগী রবিউল অস্ত্রসহ আটক পাইকগাছায় গণহত্যা দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি

ব্র্যাকের মানবিক সহায়তার উদ্যোগে বটিয়াঘাটায় হতদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুল ইসলাম:: মানুষের পাশে আমরা এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বুধবার ২১ জানুয়ারি সকালে খুলনার বটিয়াঘাটা উপজেলাধীন ব্র্যাক বটিয়াঘাটা অফিসে ব্র্যাকের মানবিক সহায়তার উদ্যোগে হতদরিদ্র ও প্রান্তিক মানুষের মাঝে ৩৩০ টি কম্বল বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক খুলনা জেলা ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. শফিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন, সহকারী জেলা সমন্বয়ক দীপক চক্রবর্তী, এরিয়া ম্যানেজার মো. বেলাল হোসেন এবং বটিয়াঘাটা শাখা ব্যবস্থাপক উত্তম কুমার ও জাকির হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্র্যাক মনে করে মানুষের পাশে দাঁড়ানো কেবল একটি সহায়তামূলক কাজ নয়, বরং এটি একটি মানবিক দায়িত্ব। শীতজনিত স্বাস্থ্যঝুঁকি কমানো এবং বিশেষ করে শিশু ও বয়স্কদের সুরক্ষা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। কর্মসূচির অংশ হিসেবে বটিয়াঘাটা উপজেলায় ৩০০টি এবং জেলায় মোট ২১০০টি কম্বল বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট