1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
এক অভিযানে শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা, ২৩০ ইসরায়েলি হতাহত সংসদে মন্ত্রীদের সংসদবিষয়ক দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ে গত ২০ বছরের রেকর্ড ভঙ্গ হওয়ার পথে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১২ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক নগরীর বিভিন্ন বাজার পরিদর্শন করেন-খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক শার্শায় তারেক রহমানের পক্ষ থেকে এক হাজার দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও গাছ বিতরণ চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়-প্রধানমন্ত্রী

নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি পক্ষ উঠেপড়ে লেগেছে-তারেক রহমান

  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

ডেস্ক:: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি পক্ষ পরিকল্পিতভাবে উঠেপড়ে লেগেছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় তিনি ভোটারদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

সোমবার বিকেলে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

ভোটের অধিকার রক্ষায় সজাগ থাকার আহ্বান তারেক রহমান ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজ ভোটকেন্দ্রে গিয়ে পড়বেন এবং ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নেবেন।

জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে সজাগ থাকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে জয়যুক্ত করার মাধ্যমে দেশের মানুষের প্রকৃত ক্ষমতা পুনরুদ্ধার করতে হবে।

হাতিয়ার নদীভাঙন রোধে প্রতিশ্রুতি জনসভায় তারেক রহমান হাতিয়া উপজেলার প্রধান সমস্যা নদীভাঙন নিয়ে আলোকপাত করেন। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নদীভাঙন বন্ধে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে। টেকসই বেড়িবাঁধ ও ব্লক বাঁধ নির্মাণের মাধ্যমে ভাঙন রোধের পাশাপাশি এলাকার সৌন্দর্য বৃদ্ধি করা হবে। তিনি আরও বলেন, “আপনাদের সব সমস্যা আমি লিখে রেখেছি। নির্বাচনের পর আমি আপনাদের মাঝে সশরীরে আসব এবং তখন একসঙ্গে বসে কথা বলব।”

নারীদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি মা ও বোনদের উদ্দেশে বিএনপির চেয়ারম্যান বলেন, নারীরা দেশের উন্নয়নের গর্বিত অংশীদার। বিএনপি ক্ষমতায় গেলে নারী ও সাধারণ মানুষের সুবিধার্থে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ নানা সামাজিক নিরাপত্তা কর্মসূচি ব্যাপক আকারে চালু করা হবে।

প্রার্থী পরিচিতি ও উন্নয়ন পরিকল্পনা নোয়াখালী-৬ আসনে বিএনপির প্রার্থী মো. মাহবুবের রহমান শামিমকে স্থানীয় জনগণের সাথে পরিচয় করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, বিএনপি জনগণের দল। আপনারা ধানের শীষের প্রার্থীকে ভোট দিন, আপনাদের এলাকার সার্বিক উন্নয়নের দায়িত্ব আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট