1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়-প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা নগরীর বিভিন্ন সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন (এসটিএস) সরেজমিন পরিদর্শন করেন-নজরুল ইসলাম মঞ্জু। পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিকে অভিযান; জরিমানা ও কারাদণ্ড খালগুলো দখলমুক্ত হলে ডুমুরিয়া অঞ্চলের জলাবদ্ধতা দূর হবে -জাতীয় সংসদের হুইপ সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার সৌদি আরবে ঈদ কবে হতে পারে জানা গেল বিজেপিপন্থী আরএসএস-এর ওপর মার্কিন কমিশনের নিষেধাজ্ঞার সুপারিশ ইরান-ইসরায়েল যুদ্ধ,১৭ দিনে ১৫ ইসরায়েলি নিহত, আহতের সংখ্যা ৯০০ ছাড়াল দেশে চালু হতে পারে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

দেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

ডেস্ক:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনকারী প্রবাসীদের মধ্যে ৩ লাখ ২৬ হাজার ২০টি ব্যালট ইতিমধ্যে দেশে পৌঁছেছে।

বুধবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ওসিভি কমা এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান সংবাদ সংস্থা বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান কমা আজ সকাল সাড়ে ৯টা পর্যন্ত মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীদের মধ্যে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট প্রবাসীদের কাছে পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৪ হাজার ৮৬৯ জন প্রবাসী ভোটার তাঁদের ব্যালট গ্রহণ করেছেন। ইতিমধ্যে ৪ লাখ ৭২ হাজার ৪১০ জন ভোটার তাঁদের ভোটদান সম্পন্ন করেছেন।

এ ছাড়া কমা ৪ লাখ ৩১ হাজার ৭৪৮ জন প্রবাসী ভোটার তাঁদের ভোট দেওয়া ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। প্রবাসীদের পাঠানো ব্যালটগুলোর মধ্যে ইতিমধ্যে ৪১ হাজার ১৭৮টি ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন বলে প্রকল্প সূত্রে জানা গেছে।

বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে সারা দেশের ৬ লাখ ৬২ হাজার ১৯১ জন নিবন্ধিত অভ্যন্তরীণ ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে। ইসির তথ্য অনুযায়ী কমা আজ সকাল পর্যন্ত দেশের ভেতরে ১ লাখ ৭০ হাজার ৯৮৯ জন ভোটার তাঁদের ব্যালট গ্রহণ করেছেন।

অভ্যন্তরীণ ভোটারদের মধ্যে ১ লাখ ৩১ হাজার ৬৯১ জন ইতিমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন এবং ১ লাখ ৪ হাজার ১৬৫ জন তাঁদের ব্যালট ডাক বাক্সে জমা দিয়েছেন। সালীম আহমাদ খান আরও জানান কমা এবারের সাধারণ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন।

নির্বাচন কমিশনের এই ডিজিটাল উদ্যোগের ফলে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। সময়মতো ব্যালটগুলো দেশে পৌঁছানো এবং রিটার্নিং কর্মকর্তাদের কাছে তা হস্তান্তরের প্রক্রিয়াটি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট