1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো: এমপি আবুল কালাম আজাদ মধ্যপ্রাচ্যের দাবার ঘুঁটি: ছায়ার যুদ্ধে রাশিয়ার ‘সাইলেন্ট সাপোর্ট’ ও ইরানের কৌশল মধ্যপ্রাচ্য মহাযুদ্ধ ২০২৬, বেন গুরিয়ন বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত পাইকগাছায় মৎস্য লীজ ঘের নিয়ে দুই পক্ষের উত্তেজনা চরমে হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ-রাষ্ট্রপতি সব স্তরে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রী বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বোট জাল ও মাছসহ ৩৭ জেলে আটক বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানি পন্য জব্দ কক্সবাজারের শাহপুরীতে ৩০ হাজার ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড ইরানের পক্ষে স্লোগান দেওয়ায় হাত ভাঙল মার্কিন সিনেটর প্রার্থীর

পেশাদারিত্ব ও প্রযুক্তির সমন্বয়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে-আনসার মহাপরিচালক

  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

ডেস্ক:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রস্তুতিমূলক সমাবেশ গতকাল মঙ্গলবার খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ নির্বাচনী দায়িত্ব পালনে সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব কমা কঠোর নিরপেক্ষতা ও সতর্কতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।

একই সময়ে তিনি ডিজিটাল পর্দার মাধ্যমে যশোর কমা কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার সমাবেশে উপস্থিত সদস্যদেরও সরাসরি দিকনির্দেশনা প্রদান করেন।

মহাপরিচালক বলেন কমা প্রতিটি ভোটকেন্দ্রে নিয়োজিত ১৩ জন আনসার ভিডিপি সদস্য যদি অটল পাহাড়ের ন্যায় যেকোনো বিশৃঙ্খলা প্রতিহত করতে সক্ষম হন কমা তবেই জাতির কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে।

তিনি নির্বাচনী নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে জানান কমা ভোটকেন্দ্রে কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটলে নির্বাচনী সুরক্ষা অ্যাপস বা বিশেষায়িত সফটওয়্যারের মাধ্যমে দায়িত্বরত সদস্যরা তাৎক্ষণিকভাবে তথ্য প্রদান করবেন কমা যাতে টহল দল দ্রুত ব্যবস্থা নিতে পারে।

তিনি আরও উল্লেখ করেন কমা এসটিডিএমএস সফটওয়্যার এবং কিউআর কোড ব্যবহারের ফলে সদস্য নির্বাচন কমা ভাতা প্রদান এবং পরিচয় শনাক্তকরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে। মাঠ পর্যায়ের শৃঙ্খলা নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য কর্মকর্তাদের সাথে ক্যামেরা সংযুক্ত থাকবে।

মহাপরিচালক আশাবাদ ব্যক্ত করেন যে কমা ৫ লাখ ৬০ হাজার সদস্যের সক্রিয় অংশগ্রহণ ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে একটি বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ গণতান্ত্রিক দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত হবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট