শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

শাহবাগে পুলিশ ও ইনকিলাব মঞ্চের সংঘর্ষ, আহত মহিউদ্দিন রনি

  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: পুলিশ ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যে রাজধানীর শাহবাগে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার রাত ৮টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন করছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে তারা এ কর্মসূচি পালন করছিলেন। একপর্যায়ে পুলিশ তাদের সরে যেতে বললে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে ইনকিলাব মঞ্চের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews