1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান মোহাম্মদ বাঘের যুলঘাদর সৎ মায়ের নির্যাতন, মা’র কবরের পাশে শিশুর কান্না ভাইরাল গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত বিশ্বের প্রথম দেশ হিসেবে ফিলিপাইনে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক বিস্ময়কর ছাগলছানা জন্ম, বাঁচলো না মা-শাবক শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনী জাহাজের চট্টগ্রামে আগমন মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ি রেনু জব্দ পাইকগাছায় ইউএনও’র সঙ্গে ঢাবি ছাত্র কল্যাণ সমিতির মতবিনিময়

বাগেরহাটের কচুয়ায় সন্ত্রাসী হামলায় সাবেক ইউপি সদস্য গুরুতর আহত

  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটের কচুয়া উপজেলায় ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন এক সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য। শুক্রবার (সকাল আনুমানিক ১১টা) কচুয়া উপজেলার ফুলতলাহাট সংলগ্ন নিজ বাড়ির সামনে এ নৃশংস ঘটনা ঘটে।
আহত ব্যক্তি হলেন শেখ আলম হোসেন (৬৫)। তিনি গোপালপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শেখ আনোয়ার হোসেনের ছোট ভাই। হামলার পর গুরুতর আহত অবস্থায় তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে শেখ আলম হোসেন বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। ঠিক সেই সময় স্থানীয় সন্ত্রাসী হিসেবে পরিচিত জামাল হোসেন (৪২) আকস্মিকভাবে তার ওপর রামদা দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে তার হাঁটু ও বাম পায়ে মারাত্মক জখম হয়। পাশাপাশি বাম পাশের পাঁজরের হাড় ভেঙে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
স্থানীয়রা আরও জানান, অভিযুক্ত জামাল হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকা- চালিয়ে আসছে। বিশেষ করে গত ৫ আগস্টের পর ক্ষমতার পটপরিবর্তনের সুযোগ নিয়ে ফুলতলা ও মালিপাটন গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষসহ সাধারণ গ্রামবাসীদের কাছ থেকে চাঁদা আদায়, দস্যুতা ও লুটপাটের মতো অপরাধে সে জড়িয়ে পড়ে। উক্ত জামাল হোসেন (৪২) ফুলতলা গ্রামের মন্নান শেখের ছেলে।
এলাকাবাসীর অভিযোগ, এসব কর্মকা-ে অতিষ্ঠ হয়ে পড়েছেন তারা এবং পুরো এলাকাজুড়ে চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে। দ্রুত অভিযুক্তের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট