1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
মোংলা বন্দরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতার উদযাপন স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ “কামরুজ্জামান”ঘুরে দেখলেন দর্শনার্থীরা পাইকগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত স্বাধীনতা দিবস উপলক্ষে বাগেরহাটে সেচ্ছাসেবক দলের পতাকা র‌্যালি ও পথসভা দাকোপে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ইরানের সঙ্গে আলোচনা প্রস্তাবের মধ্যেই মধ্যপ্রাচ্যে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আগামীর সংসদ হবে ন্যায়-ইনসাফ ও মানবতার সংসদ-অধ্যক্ষ মশিউর রহমান

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মশিউর রহমান খান বলেছেন, ‘আগামীর সংসদ হবে ন্যায়-ইনসাফ ও মানবতার সংসদ। মানবতার ফেরিওয়ালা ডাঃ শফিকুর রহমান হবেন দেশের প্রধানমন্ত্রী। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সকল ধর্মের লোক ভ্রাতৃত্বের বন্ধনে বসবাস করবেন।’ রবিবার (৯ ফেব্রুয়রি) বিকাল ৫ টায় এ কে ফায়জুল হক সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে উপজেলা জামায়েতে ইসলামী আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ মশিউর রহমান খান আরও বলেন, ‘আমরা সরকার গঠন করতে পারলে চিতলমারী উপজেলাকে পৌরসভা করা হবে। একই সাথে এলাকার দীর্ঘদিনের পানীয়-জলের সমস্যার সমাধান করা হবে। আপনারা কারো চোখ রাঙানিতে ভয় পাবেন না। এগার দলের গণজোয়ার দেখে প্রতিপক্ষের মাথা নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। তাই সকলকে সচেতেন থাকতে হবে।’
চিতলমারী উপজেলা খেলাফত মজলিশের উপদেষ্টা মাওলানা জাহাতাব হুসাইনের সভাপতিত্বে ও উপজেলা জামায়েত সেক্রেটারী জাহিদুজ্জামান নান্নার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট খেলাফত মজলিশের সভাপতি মুফতি আমিরুল ইসলাম সিদ্দিকী, চিতলমারী উপজেলা জামায়াতে আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান, উপজেলা ছাত্রশিবের সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি শেখ কামরুল ইসলাম, সাবেক আমির মাওলানা মাসুম বিল্লাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ। জনসভায় বিপুল সংখ্যক নারী ভোটার, সনাতন ধর্মাবলম্বীসহ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জনসভা শেষে অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খানের নের্তৃত্বে বিশাল এক নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে ডংকা-কাশি নিয়ে বিপুল সংখ্যক হিন্দুসম্প্রদায়ের মানুষ ও বিভিন্নি শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহন করেন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট