1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ :
রামপালে ১১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ইতনায় ২৩ মে শহীদ স্মৃতিফলক জরাজীর্ণ অবস্থায় অবহেলায় মুছে যাচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস। বাগেরহাটে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত বৈশাখের দাবদাহে পাইকগাছায় জমে উঠেছে ভ্রাম্যমাণ শরবতের দোকান রামগতিতে ৭ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক সুন্দরবনে কোস্টগার্ডের সাথে শরীফ বাহিনীর বন্দুকযুদ্ধ, তিন দস্যু আটক পাইকগাছায় আধুনিক প্লান্টে মনুষ্য বর্জ্য পরিশোধন শুরু বেইজিংয়ে ট্রাম্প, শিগগিরই চীন সফরে যাচ্ছেন পুতিন দিল্লিতে ফের চলন্ত বাসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রধানমন্ত্রীর সভা

স্বাধীনতা দিবস উপলক্ষে বাগেরহাটে সেচ্ছাসেবক দলের পতাকা র‌্যালি ও পথসভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটে ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পতাকা র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডালিমফকিরের নেতৃত্বে বাগেরহাট কেন্দ্রীয় বস টারমিণাল থেকে
এ র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাবের
সামনে এক পথসভায় মিলিত হয়।র‍্যালিতে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে নানা স্লোগান দেন। পথসভায় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডালিম ফকির বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির জন্য এক গৌরবময় অধ্যায়। এদিনে লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি আরও বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পথসভায় আরও বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মাইনুল হক রনি, সহ-দপ্তর সম্পাদক ইয়াহিয়া শেখ সুমন, জেলা সদস্য এসএম লিপু, নাইমুল ইসলাম, এসএম সাইফুল ইসলাম, ওবায়দুল হোসেন তিমির, চিতলমারি উপজেলা স্বেচ্ছাসেবক দলের
আহবায়ক নিয়ামত আলী খান, মোংলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফকিরমোঃ জুয়েল রানা, ফকিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল হোসেন এবং সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক গাজী সাইফুল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও
সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তারা অভিযোগ করেন, বিগত সময়ের শাসনামলে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং গণতান্ত্রিক পরিবেশ বাধাগ্রস্ত হয়েছে। ভবিষ্যতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান তারা।
পথসভায় বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান
এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট