1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
দুই ডিআইজিসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ‘বেটার বাংলাদেশ’ গড়তে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারের অস্থিরতায়ও অটল তারেক রহমানের জনবান্ধব সরকার বেনাপোল বন্দরে সিন্থেটিক কাপড় ঘোষণায় বিপুল-পরিমাণ শাড়ি-থ্রিপিস আমদানির অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও কেসিসি প্রশাসকের সাথে এমপ্লয়ীজ ইউনিয়নের নবনির্বাচিত পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাত নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পানি সম্পদ রক্ষায় পাইকগাছায় সমন্বিত উদ্যোগ; কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের সিংহাসনে মোস্তাফিজ লাল-সবুজের বিজয়োল্লাস, ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের রাজকীয় সংবর্ধনা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে-প্রধান উপদেষ্টা

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

ডেস্ক:: গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে বাংলাদেশে ইতিবাচক ও আমূল পরিবর্তন আসবে এবং দেশে আর কখনোই অপশাসন ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আসন্ন নির্বাচন ও গণভোট দেশের রাজনৈতিক কাঠামোতে এক অভূতপূর্ব রূপান্তর নিয়ে আসবে।

সোমবার সচিবদের সঙ্গে এক বিশেষ সৌজন্য অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তাঁর বক্তব্যের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দপ্তরের প্রায় ৭০ জন সিনিয়র সচিব ও সচিব উপস্থিত ছিলেন।

নির্বাচন প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, অতীতে বাংলাদেশে যেসব ভোট হয়েছে, সেগুলো ছিল মূলত ‘ভুয়া’ নির্বাচন। তবে এবারের নির্বাচন হবে সম্পূর্ণ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর। ভোটের আর মাত্র দুই দিন বাকি এবং দেশ এখন কাঙ্ক্ষিত গন্তব্যের খুব কাছাকাছি রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এবারের নির্বাচনের বিশেষত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা জানান, এই প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা সরাসরি দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন। এর মাধ্যমে প্রবাসীদের অবদান আরও মর্যাদাপূর্ণ ও সুসংহত হবে। এখন থেকে তাঁরা জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবেন।

নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রযুক্তির ব্যাপক ব্যবহারের কথা জানান অধ্যাপক ইউনূস। ভোটারদের সুবিধার্থে বিশেষ অ্যাপ এবং ৪৩ হাজার ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য আলাদা মনিটরিং অ্যাপ ব্যবহার করা হচ্ছে। এ ছাড়াও চালু করা হয়েছে ‘নির্বাচন বন্ধু হটলাইন-৩৩৩’ এবং সব কেন্দ্রে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা।

অধ্যাপক ইউনূস বলেন, বিপুলসংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষকের আগমন প্রমাণ করে যে বাংলাদেশের গণতন্ত্রের ওপর বহির্বিশ্বের আস্থা ফিরে এসেছে। তিনি দাবি করেন, শেখ হাসিনার আমলের নির্বাচনগুলোর কোনো বৈধতা ছিল না, যার কারণে তখন বিশ্বমানের কোনো পর্যবেক্ষক বাংলাদেশে আসেনি।

সচিবদের গত ১৮ মাসের কাজের প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, ১৩০টি অধ্যাদেশ জারি ও সংস্কার বাস্তবায়নে তাঁরা সহযোগিতামূলক ভূমিকা পালন করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়বে এবং জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির ফলে দেশ নতুন উচ্চতায় পৌঁছাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট