1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজনৈতিক ক্ষমতা পুনরুদ্ধারে এবারের নির্বাচন বড় সুযোগ-তারেক রহমান তরুণরাই পারবে আগামীর নতুন বাংলাদেশ গড়তে-জামায়াত আমির ২০৮ আসনে বিএনপি জোটের জয়, জামায়াত পেতে পারে ৪৬ আসন-ইএএসডি‍‍`র জরিপ গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে-প্রধান উপদেষ্টা নির্বাচনের আগে পদোন্নতি পেলেন ১৫৩ পুলিশ কর্মকর্তা সংসদ নির্বাচনে সহিংসতা প্রতিরোধে মাঠে রয়েছে কোস্টগার্ডের ৩৫৮৫ সদস্য গত চুয়ান্ন বছরে যে উন্নয়ন হয়নি,আগামী পাঁচ বছরে সে উন্নয়ন দেখতে ধানের শীর্ষ ভোট দিবেন- আমীর এজাজ খান আগামীর সংসদ হবে ন্যায়-ইনসাফ ও মানবতার সংসদ-অধ্যক্ষ মশিউর রহমান দাঁড়িপাল্লা বিজয়ী হলে দুর্নীতির জায়গা থাকবে না; মাওঃ আবুল কালাম আজাদ সন্দ্বীপে আগ্নেয়াস্ত্র ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করেছে কোস্টগার্ড

গত চুয়ান্ন বছরে যে উন্নয়ন হয়নি,আগামী পাঁচ বছরে সে উন্নয়ন দেখতে ধানের শীর্ষ ভোট দিবেন- আমীর এজাজ খান

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: গত চুয়ান্ন বছরে যে উন্নয়ন এ অবহেলী দাকোপ-বটিয়াঘাটা উপজেলায় হয়নি, সে উন্নয়ন আগামী পাঁচ বছরে দেখতে সাধারণ ভোটাররা এবার ধানের শীষ প্রতীকে ভোট দিবেন, এ কথা উল্লেখ করে খুলনা-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও খুলনা জেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ¦ আমীর এজাজ খান বলছেন, ৭১ এর মহান স্বাধীনতা যুদ্ধের সময় এদেশের স্বাধীনতা বিরোধী অপশক্তি রাজাকারদের বর্বাচিত হামলা, হত্যা-নির্যাতনসহ হিন্দু সম্প্রদায়ের বসতঘর-বাড়িতে অগ্নি সংযোগ ও লুটপাটের ঘটনা তারা আজও এদেশের শান্তি প্রিয় মানুষ ভুলেনি।এদেশের স্বাধীনতা বিরোধী অপশক্তির হাতে দেশ কখনো নিরাপদ নয় তা এদেশের সাধারণ জনগণ জানেন। এদেশের সকল ধর্মের মানুষ মানুষ শান্তিতে বসবাস করতে চায়। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আপনাদের মুল্যেবান ভোটে আমি ধানের শীষ প্রতীকে বিজয়ী হলে এবং আমার দল সরকার গঠন করলে এ দুইটি উপজেলা হবে খুলনা জেলার মধ্যে মডেল উপজেলা ইনশাআল্লাহ। যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নের পাশাপাশি পোদ্দারগঞ্জ, পানখালী বরণ পাড়া,বটবুনিয়াসহ দুইটি উপজেলার বিভিন্ন নদ-নদীতে সেতু নির্মাণ করা হবে। খুলনার গল্লামারী হতে বটিয়াঘাটা-দাকোপের নলিয়ান হয়ে কালাবগী পর্যন্ত মহাসড়ক নির্মার্ণ করা হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের মধ্যে দিয়ে এদেশ হবে ক্ষুধা-দারিদ্র মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করা হবে। এ দুইটি উপজেলায় নতুন নতুন শিল্প-কলকারখানা স্থাপনের মধ্যেদিয়ে যুবক-যুবতীদের কর্মসংস্থান সৃষ্টির মধ্যেদিয়ে বেকারত্ব দূর করা হবে। এ দুইটি উপজেলার নারীদেরকে স্বাবলম্বী করার পাশাপাশি প্রত্যেক নারীর কাছে ফ্যামেলি কার্ড এবং কৃষকদেরকে কৃষি কার্ড পৌছিয়ে দেওয়া হবে। তিনি বলেন,আসন্ন নির্বাচনকে সামনে রেখে একটি রাজনৈতিক দল যারা এ বাংলাদেশ নামক দেশকে কখনো চাইনি,তারাই এখন এদেশের সেবক সাজার নামে ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে শুধু মিথ্যাচার করেছেন। এদেশের স্বাধীনতা প্রিয় মানুষ আপনাদের মিথ্যাচার ও সকল ষড়যন্ত্র বুঝে গেছে, তারা কখনোই গুপ্তচরদেরকে কোন দিনও রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না। তিনি গতকাল ৯ ফেব্রুয়ারী বিকাল ৪টায় চালনা পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনার মাঠ চত্বরে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপি কর্তৃক আয়োজিত ধানের শীষ প্রতীকের বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা গুলো বলেন।
দাকোপ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খানের সভাপতিত্বে এবং চালনা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শেখ মোজাফ্ফার হোসেন এবং সদস্য সচিব আল-আমীন সানার পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য শেখ শাকিল আহম্মেদ দিলু, মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির জাহাঙ্গীর আলম গাজী, বেনী মধাব বিশ^াস, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক দীপক সরদার, এস এম মোস্তাফিজুর রহমান মোস্তাক,শহিদুল ইসলাম শেখ, মহিদুল হাওলাদার, বাচ্চু ফকির, আইয়ুব আলী কাজী, বিল্লাল মোল্যা,কামরুজ্জামান টুকু, সাবেক ইউপি চেয়ারম্যান দেবপ্রসাদ গাইন, এস এম গোলাম কাদের, মনিরুল ইসলাম খান, আব্দুস সত্তার সরদার, শেখ নূর ইসলাম, শাহাবুদ্দিন গাজী, প্রবীর মন্ডল, শাহাবুদ্দিন গাজী, হাসমত খলিফা, ফেরদাউস সানা, রবীন্দ্র নাথ মন্ডল, পরিমল রায়, আব্দুর রাজ্জাক মোল্যা, আমিনুল ইসলাম বুলবুল, মোঃ মিনারুল ইসলাম, আমিনুল ইসলাম বুলবুল, মনা গাজী, আবু তাহের শেখ,পাপ্পু সাহা, বাপ্পি কাজি, জিএম রমজান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট