1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
মোংলা বন্দরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতার উদযাপন স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ “কামরুজ্জামান”ঘুরে দেখলেন দর্শনার্থীরা পাইকগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত স্বাধীনতা দিবস উপলক্ষে বাগেরহাটে সেচ্ছাসেবক দলের পতাকা র‌্যালি ও পথসভা দাকোপে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ইরানের সঙ্গে আলোচনা প্রস্তাবের মধ্যেই মধ্যপ্রাচ্যে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

দাঁড়িপাল্লা বিজয়ী হলে দুর্নীতির জায়গা থাকবে না; মাওঃ আবুল কালাম আজাদ

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক এবং খুলনা-৬ (কয়রা–পাইকগাছা) আসনের ১১ দল মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে আমরা নিজেরাও দুর্নীতি করবো না, কাউকেও দুর্নীতি করতে দেব না। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমাদের বিজয়ী করতে হবে।

তিনি বলেন, দক্ষিণ খুলনার অবহেলিত উপকূলীয় অঞ্চল কয়রা-পাইকগাছাকে আধুনিক ও সমৃদ্ধ জনপদে রূপান্তর করতে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, সুবিধাবঞ্চিত মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গড়াই জামায়াতের রাজনীতির মূল লক্ষ্য।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় পাইকগাছা সরকারি কলেজ মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আবুল কালাম আজাদ আরও বলেন, জামায়াত বিজয়ী হলে কয়রা-পাইকগাছা এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, সুন্দরবনকেন্দ্রিক পর্যটন শিল্পের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, রাস্তাঘাট ও কালভার্ট নির্মাণসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন করা হবে।

পাশাপাশি বনদস্যুতা ও চাঁদাবাজি নির্মূল করে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা হবে। তিনি এসব লক্ষ্য বাস্তবায়নে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আলতাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য (খুলনা-০৬) অধ্যক্ষ শাহ মুহাম্মদ রুহুল কুদ্দুস।

এছাড়া বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট লিয়াকত আলী, খুলনা মহানগরীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির খুলনা জেলা সভাপতি অ্যাডভোকেট হানিফ উদ্দীন, পাইকগাছা উপজেলা সভাপতি ডা. সাইদুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
জনসভায় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট