1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
মোংলা বন্দরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতার উদযাপন স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ “কামরুজ্জামান”ঘুরে দেখলেন দর্শনার্থীরা পাইকগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত স্বাধীনতা দিবস উপলক্ষে বাগেরহাটে সেচ্ছাসেবক দলের পতাকা র‌্যালি ও পথসভা দাকোপে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ইরানের সঙ্গে আলোচনা প্রস্তাবের মধ্যেই মধ্যপ্রাচ্যে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

বেনাপোল সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে ২টি বিদেশি পিস্তল, ১ টি ম্যাগাজিন এবং ২ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে যশোর ৪৯ বিজিবি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি এর অধীনস্থ বেনাপোল চেকপোস্ট ক্যাম্পের সুবেদার আজিজুর রহমান এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার সীমান্তের গাতিপাড়া গ্রামের ফজলে করিম ওরফে বুড়োর বাড়ির পরিত্যক্ত গেইটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় গোপন তথ্যের ভিত্তিতে ২টি বিদেশি পিস্তল,১টি ম্যাগাজিন এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করে।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আজিজুর রহমান জানান, উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন এবং গুলি মামলা দায়ের এর মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট