1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
দাঁড়িপাল্লা বিজয়ী হলে দুর্নীতির জায়গা থাকবে না; মাওঃ আবুল কালাম আজাদ সন্দ্বীপে আগ্নেয়াস্ত্র ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করেছে কোস্টগার্ড পাইকগাছায় গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ সংসদ নির্বাচন উপলক্ষ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রস্তুতি গ্রহণ বেনাপোল সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার আফগানদের হারিয়ে বিশ্বকাপের রেকর্ড জয় নিউজিল্যান্ডের প্রকৃতির বাধা ছাপিয়ে প্রকৌশলের জয় চিনে ২২.১৩ কিমি নতুন টানেল সংবাদকর্মীদের তুলে নেওয়ার ঘটনায় টিআইবির গভীর উদ্বেগ অন্তর্বর্তী সরকারের দম ফুরিয়ে গেছে, এখন একটি ভালো নির্বাচনই শেষ সুযোগ-দেবপ্রিয় ভট্টাচার্য ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারে জাতিসংঘের দ্বারস্থ বাংলাদেশ

সন্দ্বীপে আগ্নেয়াস্ত্র ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করেছে কোস্টগার্ড

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

মনির হোসেন:: অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে চট্টগ্রামের সন্দ্বীপে দেশীয় আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র এবং মাদক সেবনের সরঞ্জামাদি জব্দ করেছে কোস্টগার্ড।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৯ ফেব্রুয়ারি সোমবার মধ্যরাত ২টায় কোস্ট গার্ড স্টেশন সন্দ্বীপ কর্তৃক চট্টগ্রামের সন্দ্বীপ থানাধীন মগধরা বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ওই এলাকায় তল্লাশি চালিয়ে ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪ টি ধারালো অস্ত্র এবং মাদক সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়। এসময় দুষ্কৃতিকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট